ফরিদপুরে আবারও দুই পক্ষের সংঘর্ষ, এবার আহত ৩০

ফরিদপুরের ভাঙ্গায় ফেসবুকে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারকে কেন্দ্র করে আবারও দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন। শনিবার (৩০ মে) সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত উপজেলার চুমুরদী ইউনিয়নের বাবনাতলা বাসস্ট্যান্ডে মহাসড়কের ওপর ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে শুক্রবার (২৯ মে) সন্ধ্যায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে অন্তত ২০ জন আহত হন। আহতদের মধ্যে স্থানীয় সোহাগ চেয়ারম্যানের লোকজন বেশি আহত হন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এক সপ্তাহ আগে আকরাম শেখ নামের এক যুবক চুমুরদী ইউনিয়ন পরিষদে গিয়ে ‌‘ঈদের চাল কম দিচ্ছেন চেয়ারম্যান রফিকুল ইসলাম সোহাগ মোল্লা’—এমন ভিডিও করে ফেসবুকে প্রচার করেন। এ ঘটনার পর ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থল চুমুরদী ইউনিয়ন পরিষদে সত্যতা যাচাই করতে যান। তিনি চেয়ারম্যান ও আনোয়ার উদ্দিন মেম্বারকে ফোন করে চালের বিষয় তথ্য জানতে চান। এ ঘটনায় ক্ষুব্ধ ছিলেন চেয়ারম্যান সোহাগ মোল্লা। আরও পড়ুন: ফরিদপুরে ভিজিএফের চাল বিতরণ ঘিরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০ শুক্র

ফরিদপুরে আবারও দুই পক্ষের সংঘর্ষ, এবার আহত ৩০

ফরিদপুরের ভাঙ্গায় ফেসবুকে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারকে কেন্দ্র করে আবারও দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন।

শনিবার (৩০ মে) সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত উপজেলার চুমুরদী ইউনিয়নের বাবনাতলা বাসস্ট্যান্ডে মহাসড়কের ওপর ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে শুক্রবার (২৯ মে) সন্ধ্যায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে অন্তত ২০ জন আহত হন। আহতদের মধ্যে স্থানীয় সোহাগ চেয়ারম্যানের লোকজন বেশি আহত হন।

ফরিদপুরে আবারও দুই পক্ষের সংঘর্ষ, এবার আহত ৩০

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এক সপ্তাহ আগে আকরাম শেখ নামের এক যুবক চুমুরদী ইউনিয়ন পরিষদে গিয়ে ‌‘ঈদের চাল কম দিচ্ছেন চেয়ারম্যান রফিকুল ইসলাম সোহাগ মোল্লা’—এমন ভিডিও করে ফেসবুকে প্রচার করেন। এ ঘটনার পর ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থল চুমুরদী ইউনিয়ন পরিষদে সত্যতা যাচাই করতে যান। তিনি চেয়ারম্যান ও আনোয়ার উদ্দিন মেম্বারকে ফোন করে চালের বিষয় তথ্য জানতে চান। এ ঘটনায় ক্ষুব্ধ ছিলেন চেয়ারম্যান সোহাগ মোল্লা।

আরও পড়ুন: ফরিদপুরে ভিজিএফের চাল বিতরণ ঘিরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

ফরিদপুরে আবারও দুই পক্ষের সংঘর্ষ, এবার আহত ৩০

শুক্রবার সন্ধ্যায় আকরাম শেখের কাছে এ বিষয়ে জানতে চান সোহাগ মোল্লার ভাই। এতে তিনি উত্তেজিত হয়ে তার ওপর হামলা চালান। তখন দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে অন্তত ২০ জন আহত হন।

ওই ঘটনার জের ধরে আজ সকালে আবারও দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন রয়েছে।

ফরিদপুরে আবারও দুই পক্ষের সংঘর্ষ, এবার আহত ৩০

এ বিষয়ে চুমুরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহাগ মোল্লা বলেন, ‘আমাদের বাবনাতলা গ্রামের টিকটকার আকরাম শেখ তথ্য না জেনে আমার বিরুদ্ধে একটা ভিডিও ফেসবুকে অপ-প্রচার করে আমার সম্মান ক্ষুণ্ন করেছেন। এ বিষয়ে আমার ভাই তার কাছে জানতে চাইলে তিনি উত্তেজিত হয়ে হামলা করেন।’

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এন কে বি নয়ন/এসআর/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow