ফরিদপুরে ডিবির জালে আটক ৪ ইয়াবা ব্যবসায়ী

ফরিদপুরের সদরপুর উপজেলার চন্দ্রপাড়া এলাকায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫৫ পিস ইয়াবাসহ চারজনকে আটক করা হয়েছে। ডিবি সূত্রে জানা যায়, সোমবার (৮ জুন) সদরপুর থানার চন্দ্রপাড়া এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযানে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— মো. কামরুল মোল্লা (২৮), শাহিনুর আকন্দ (২৬), মো. শাহিন ফকির (৩০) ও সাইদুল মাতুব্বর (৩২) এর মধ্যে কামরুল মোল্লা ও শাহিনুর আকন্দ ভাঙ্গা উপজেলার তাড়াইল ইশ্বরদী এলাকার বাসিন্দা। অপরদিকে শাহিন ফকির ও সাইদুল মাতুব্বর ভাঙ্গা উপজেলার তুজারপুর জমাদ্দারপাড়া এলাকার বাসিন্দা। এবিষয়ে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদমাধ্যমকে বলেন, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। ডিবি পুলিশের পক্ষ থেকে মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ফরিদপুরে ডিবির জালে আটক ৪ ইয়াবা ব্যবসায়ী

ফরিদপুরের সদরপুর উপজেলার চন্দ্রপাড়া এলাকায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫৫ পিস ইয়াবাসহ চারজনকে আটক করা হয়েছে।

ডিবি সূত্রে জানা যায়, সোমবার (৮ জুন) সদরপুর থানার চন্দ্রপাড়া এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযানে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. কামরুল মোল্লা (২৮), শাহিনুর আকন্দ (২৬), মো. শাহিন ফকির (৩০) ও সাইদুল মাতুব্বর (৩২) এর মধ্যে কামরুল মোল্লা ও শাহিনুর আকন্দ ভাঙ্গা উপজেলার তাড়াইল ইশ্বরদী এলাকার বাসিন্দা। অপরদিকে শাহিন ফকির ও সাইদুল মাতুব্বর ভাঙ্গা উপজেলার তুজারপুর জমাদ্দারপাড়া এলাকার বাসিন্দা।

এবিষয়ে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদমাধ্যমকে বলেন, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। ডিবি পুলিশের পক্ষ থেকে মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow