মামলা প্রত্যাহারসহ ওসির অপসারণের দাবিতে এমপির সমর্থকদের বিক্ষোভ
চাঁদপুরের ফরিদগঞ্জে মামলা প্রত্যাহার ও ওসিকে অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় সংসদ সদস্য (এমপি) এম এ হান্নানের সমর্থক নেতাকর্মীরা। এসময় তারা দাবি বাস্তবায়নে প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেন। শনিবার (৬ জুন) বিকেলে ফরিদগঞ্জ পৌরসভা কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। পরে মিছিলটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে থানা চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা সমবায় সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম নান্টুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন বিএনপি থেকে বহিষ্কৃত নেতা নুরুল ইসলাম নজু পাটওয়ারী, আমানত গাজী, সাবেক উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন সিপন এবং সাবেক পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী। এসময় বক্তারা অভিযোগ করে বলেন, স্থানীয় সংসদ সদস্য এম এ হান্নানের সমর্থক নেতাকর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও সম্পূর্ণ মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। আওয়ামী লীগের লোক আবুল খায়ের পাটওয়ারী বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে এ হয়রানিমূলক মামলা করেছেন। অবিলম্বে মামলার বাদী আবুল খায়েরকে গ্রেফতার এবং এ মামলার নিরপেক্ষ তদন্তের জো
চাঁদপুরের ফরিদগঞ্জে মামলা প্রত্যাহার ও ওসিকে অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় সংসদ সদস্য (এমপি) এম এ হান্নানের সমর্থক নেতাকর্মীরা। এসময় তারা দাবি বাস্তবায়নে প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেন।
শনিবার (৬ জুন) বিকেলে ফরিদগঞ্জ পৌরসভা কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। পরে মিছিলটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে থানা চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা সমবায় সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম নান্টুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন বিএনপি থেকে বহিষ্কৃত নেতা নুরুল ইসলাম নজু পাটওয়ারী, আমানত গাজী, সাবেক উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন সিপন এবং সাবেক পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী।
এসময় বক্তারা অভিযোগ করে বলেন, স্থানীয় সংসদ সদস্য এম এ হান্নানের সমর্থক নেতাকর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও সম্পূর্ণ মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। আওয়ামী লীগের লোক আবুল খায়ের পাটওয়ারী বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে এ হয়রানিমূলক মামলা করেছেন। অবিলম্বে মামলার বাদী আবুল খায়েরকে গ্রেফতার এবং এ মামলার নিরপেক্ষ তদন্তের জোর দাবি জানান।
তারা আরও বলেন, গত ৩১ মে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচির সময় উপজেলা চত্বরে ককটেল বিস্ফোরণ ও হামলার ঘটনা ঘটলেও জড়িতদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, তাদের ওপর হামলার ঘটনার পরও উল্টো তাদের বিরুদ্ধেই মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তারা ওসি মো. হেলাল উদ্দিনের অপসারণ দাবি করেন। একই সঙ্গে ৪৮ ঘণ্টার মধ্যে দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন।
শরীফুল ইসলাম/কেএইচকে/এমএস
What's Your Reaction?