ফরিদপুরে দুই বেসরকারি হাসপাতাল-ক্লিনিককে দেড় লাখ টাকা জরিমানা

ফরিদপুর শহরে অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে দুটি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিককে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ​বুধবার (৮ জুলাই) দুপুর থেকে বিকেল পর্যন্ত জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইনসানা তানজিন ইকো ও জান্নাতুল সুলতানা। ​আদালত সূত্রে জানা যায়, নিয়মিত তদারকির অংশ হিসেবে শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়। এসময় প্রয়োজনীয় কাগজপত্র ও লাইসেন্স নবায়ন না থাকা, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ, অপারেশন থিয়েটারে (ওটি) পর্যাপ্ত জীবনরক্ষাকারী সরঞ্জামের অভাব এবং সার্বক্ষণিক নিবন্ধিত চিকিৎসক ও মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট, প্যাথলজিস্ট এবং টেকনিশিয়ান না থাকার অপরাধে শহরের পশ্চিম খাবাসপুরে অবস্থিত নিউ লাইফ জেনারেল হাসপাতালকে এক লাখ টাকা এবং আলিফ ডিজিটাল ল্যাব প্রাইভেট ক্লিনিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ​বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইনসানা তানজিন ইকো জানান, লাইসেন্সবিহীন ও সেবার নামে প্রতারণা করা ক্লিনিকগুলোর বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত

ফরিদপুরে দুই বেসরকারি হাসপাতাল-ক্লিনিককে দেড় লাখ টাকা জরিমানা

ফরিদপুর শহরে অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে দুটি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিককে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

​বুধবার (৮ জুলাই) দুপুর থেকে বিকেল পর্যন্ত জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইনসানা তানজিন ইকো ও জান্নাতুল সুলতানা।

​আদালত সূত্রে জানা যায়, নিয়মিত তদারকির অংশ হিসেবে শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়। এসময় প্রয়োজনীয় কাগজপত্র ও লাইসেন্স নবায়ন না থাকা, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ, অপারেশন থিয়েটারে (ওটি) পর্যাপ্ত জীবনরক্ষাকারী সরঞ্জামের অভাব এবং সার্বক্ষণিক নিবন্ধিত চিকিৎসক ও মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট, প্যাথলজিস্ট এবং টেকনিশিয়ান না থাকার অপরাধে শহরের পশ্চিম খাবাসপুরে অবস্থিত নিউ লাইফ জেনারেল হাসপাতালকে এক লাখ টাকা এবং আলিফ ডিজিটাল ল্যাব প্রাইভেট ক্লিনিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

​বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইনসানা তানজিন ইকো জানান, লাইসেন্সবিহীন ও সেবার নামে প্রতারণা করা ক্লিনিকগুলোর বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এন কে বি নয়ন/এসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow