ফরিদপুরে বড় ভাইয়ের গুলিতে ছোট ভাই নিহত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে সহোদর ছোট ভাইকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ। বুধবার (২৫ মার্চ) সকাল প্রায় ১০টার দিকে উপজেলার চতুল ইউনিয়নের চতুল রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মিন্টু মোল্লা (৫৭) ওই এলাকার বাসিন্দা ও মরহুম ইছাহাক মাস্টারের ছেলে। অভিযুক্ত ডা. গোলাম কবির (৭২) নিহতের বড় ভাই। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইছাহাক মাস্টারের ছয় ছেলে ও এক মেয়ের মধ্যে দীর্ঘদিন ধরে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে থানায় একাধিক মামলাও রয়েছে। ঘটনার দিন সকালে মিন্টু মোল্লা বাড়ির পাশের একটি গাছ কাটতে গেলে বড় ভাই গোলাম কবির সেখানে উপস্থিত হয়ে বাধা দেন। এ নিয়ে দু’জনের মধ্যে তর্ক-বিতর্কের একপর্যায়ে উত্তেজনা বাড়ে। অভিযোগ রয়েছে, পরে গোলাম কবির মিন্টুকে চতুল রেলগেট এলাকায় ডেকে নিয়ে গুলি করেন। এতে ঘটনাস্থলেই মিন্টু মোল্লার মৃত্যু হয়। গুলির শব্দে স্থানীয় লোকজন ছুটে এসে অভিযুক্তকে আটক করে গণপিটুনি দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন জান

ফরিদপুরে বড় ভাইয়ের গুলিতে ছোট ভাই নিহত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে সহোদর ছোট ভাইকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৫ মার্চ) সকাল প্রায় ১০টার দিকে উপজেলার চতুল ইউনিয়নের চতুল রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মিন্টু মোল্লা (৫৭) ওই এলাকার বাসিন্দা ও মরহুম ইছাহাক মাস্টারের ছেলে। অভিযুক্ত ডা. গোলাম কবির (৭২) নিহতের বড় ভাই।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইছাহাক মাস্টারের ছয় ছেলে ও এক মেয়ের মধ্যে দীর্ঘদিন ধরে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে থানায় একাধিক মামলাও রয়েছে। ঘটনার দিন সকালে মিন্টু মোল্লা বাড়ির পাশের একটি গাছ কাটতে গেলে বড় ভাই গোলাম কবির সেখানে উপস্থিত হয়ে বাধা দেন। এ নিয়ে দু’জনের মধ্যে তর্ক-বিতর্কের একপর্যায়ে উত্তেজনা বাড়ে। অভিযোগ রয়েছে, পরে গোলাম কবির মিন্টুকে চতুল রেলগেট এলাকায় ডেকে নিয়ে গুলি করেন। এতে ঘটনাস্থলেই মিন্টু মোল্লার মৃত্যু হয়। গুলির শব্দে স্থানীয় লোকজন ছুটে এসে অভিযুক্তকে আটক করে গণপিটুনি দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, অভিযুক্তকে আটক করা হয়েছে এবং ব্যবহৃত অস্ত্র জব্দের প্রক্রিয়া চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow