ফলাফল বাতিল ও ফের নির্বাচন চেয়ে হাইকোর্টে বিএনপি প্রার্থীর আবেদন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ আসনে ভোটে কারচুপির অভিযোগ এনে হাইকোর্টের নির্বাচনি আপিল ট্রাইব্যুনালে আবেদন করেছেন বিএনপি প্রার্থী সানসিলা জেবরিন। তিনি ফলাফল বাতিল ও ফের নির্বাচন চেয়েছেন। এ বিষয়ে রোববার (১ মার্চ) শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি মো. জাকির হোসেনের একক বেঞ্চ পরবর্তী শুনানির জন্য আগামী ২০ এপ্রিল দিন ঠিক করেছেন। সেই সঙ্গে এর মধ্যে বিজয়ী প্রার্থীসহ বিবাদীদের প্রতি নোটিশ জারি করতে আদেশ দিয়েছেন। আদালতে আজ বিএনপি প্রার্থীর পক্ষে ছিলেন আইনজীবী রাহেমীন চৌধুরী। তিনি বলেন, শেরপুর-১ আসনের ফলাফল বাতিল এবং আবার নির্বাচন চেয়ে আবেদনটি করা হয়েছে। শেরপুর-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. রাশেদুল ইসলাম এক লাখ ৩০ হাজার ৯৮৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সানসিলা জেবরিন ৭৭ হাজার ৫২১ ভোট পান। গেজেট প্রকাশের পর জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীর আপত্তি বা অভিযোগ থাকলে তিনি হাইকোর্টের নির্বাচনি আপিল ট্রাইব্যুনালে আবেদন করতে পারেন। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী এসব আবেদনপত্র শুনানির জন্য নির্বাচনি আপিল ট্রাইব্যুনাল গঠন করা

ফলাফল বাতিল ও ফের নির্বাচন চেয়ে হাইকোর্টে বিএনপি প্রার্থীর আবেদন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ আসনে ভোটে কারচুপির অভিযোগ এনে হাইকোর্টের নির্বাচনি আপিল ট্রাইব্যুনালে আবেদন করেছেন বিএনপি প্রার্থী সানসিলা জেবরিন। তিনি ফলাফল বাতিল ও ফের নির্বাচন চেয়েছেন।

এ বিষয়ে রোববার (১ মার্চ) শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি মো. জাকির হোসেনের একক বেঞ্চ পরবর্তী শুনানির জন্য আগামী ২০ এপ্রিল দিন ঠিক করেছেন। সেই সঙ্গে এর মধ্যে বিজয়ী প্রার্থীসহ বিবাদীদের প্রতি নোটিশ জারি করতে আদেশ দিয়েছেন।

আদালতে আজ বিএনপি প্রার্থীর পক্ষে ছিলেন আইনজীবী রাহেমীন চৌধুরী। তিনি বলেন, শেরপুর-১ আসনের ফলাফল বাতিল এবং আবার নির্বাচন চেয়ে আবেদনটি করা হয়েছে।

শেরপুর-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. রাশেদুল ইসলাম এক লাখ ৩০ হাজার ৯৮৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সানসিলা জেবরিন ৭৭ হাজার ৫২১ ভোট পান।

গেজেট প্রকাশের পর জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীর আপত্তি বা অভিযোগ থাকলে তিনি হাইকোর্টের নির্বাচনি আপিল ট্রাইব্যুনালে আবেদন করতে পারেন। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী এসব আবেদনপত্র শুনানির জন্য নির্বাচনি আপিল ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ আবেদনের ওপর শুনানি নিচ্ছে।

এফএইচ/একিউএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow