ফাইনালে আগে গোল করলেই চ্যাম্পিয়ন!

বিশ্বকাপ ফাইনালের আগে স্পেন-আর্জেন্টিনা মহারণকে ঘিরে উত্তেজনা তুঙ্গে। দুই পরাশক্তির লড়াইয়ে কে প্রথম গোল করবে, সেটিই হয়তো নির্ধারণ করে দিতে পারে শিরোপার ভাগ্য। কারণ বিশ্বকাপ ফাইনালের ইতিহাস বলছে, প্রথম গোল করা দলই অধিকাংশ সময় ট্রফি উঁচিয়ে ধরেছে। পরিসংখ্যান অনুযায়ী, সর্বশেষ সাতটি বিশ্বকাপ ফাইনালের মধ্যে ছয়টিতেই প্রথম গোল করা দল শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েছে। এই ধারার একমাত্র ব্যতিক্রম ২০০৬ সালের ফাইনাল। সেবার ফ্রান্স জিনেদিন জিদানের পেনাল্টি থেকে প্রথম গোল করলেও ইতালি ম্যাচে ১-১ সমতা ফেরায়। অতিরিক্ত সময়েও ফল না বদলালে টাইব্রেকারে ৫-৩ ব্যবধানে জিতে বিশ্বকাপ জেতে ইতালি। অর্থাৎ, সাম্প্রতিক বিশ্বকাপ ইতিহাসে প্রথম গোলের গুরুত্ব অত্যন্ত বেশি। তাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে স্পেন ও আর্জেন্টিনার ফাইনালেও শুরুতেই এগিয়ে যাওয়া দল মানসিকভাবে বড় সুবিধা পেতে পারে। এখন দেখার বিষয়, ফাইনালের প্রথম আঘাত হানে কোন দল—আর সেটিই কি শেষ পর্যন্ত তাদের বিশ্বকাপ ট্রফি জয়ের পথে এগিয়ে দেবে? আরআর/এসকেডি/এএসএম

ফাইনালে আগে গোল করলেই চ্যাম্পিয়ন!

বিশ্বকাপ ফাইনালের আগে স্পেন-আর্জেন্টিনা মহারণকে ঘিরে উত্তেজনা তুঙ্গে। দুই পরাশক্তির লড়াইয়ে কে প্রথম গোল করবে, সেটিই হয়তো নির্ধারণ করে দিতে পারে শিরোপার ভাগ্য। কারণ বিশ্বকাপ ফাইনালের ইতিহাস বলছে, প্রথম গোল করা দলই অধিকাংশ সময় ট্রফি উঁচিয়ে ধরেছে।

পরিসংখ্যান অনুযায়ী, সর্বশেষ সাতটি বিশ্বকাপ ফাইনালের মধ্যে ছয়টিতেই প্রথম গোল করা দল শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েছে। এই ধারার একমাত্র ব্যতিক্রম ২০০৬ সালের ফাইনাল। সেবার ফ্রান্স জিনেদিন জিদানের পেনাল্টি থেকে প্রথম গোল করলেও ইতালি ম্যাচে ১-১ সমতা ফেরায়। অতিরিক্ত সময়েও ফল না বদলালে টাইব্রেকারে ৫-৩ ব্যবধানে জিতে বিশ্বকাপ জেতে ইতালি।

অর্থাৎ, সাম্প্রতিক বিশ্বকাপ ইতিহাসে প্রথম গোলের গুরুত্ব অত্যন্ত বেশি। তাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে স্পেন ও আর্জেন্টিনার ফাইনালেও শুরুতেই এগিয়ে যাওয়া দল মানসিকভাবে বড় সুবিধা পেতে পারে।

এখন দেখার বিষয়, ফাইনালের প্রথম আঘাত হানে কোন দল—আর সেটিই কি শেষ পর্যন্ত তাদের বিশ্বকাপ ট্রফি জয়ের পথে এগিয়ে দেবে?

আরআর/এসকেডি/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow