ফাইনালে ভারতকে হারিয়ে প্রতিশোধ নিতে মরিয়া বাংলাদেশ

বাংলাদেশ-ভারত মানেই এখন অন্যরকম লড়াই। সেই লড়াইয়ের আরও একটি মঞ্চ প্রস্তুত। যে দলের কাছে হেরে বারবার স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশের। কিন্তু এবার আর কোনো ভুল করতে চায় না লাল-সবুজের প্রতিনিধিরা। সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে ভারতকে হারিয়ে প্রতিশোধের বার্তা দিয়ে রাখলেন বাংলাদেশের অধিনায়ক মিঠু চৌধুরী। পাকিস্তানকে হারিয়ে টুর্নামেন্টে বাংলাদেশের শুরুটা হয়েছিল উড়ন্ত। এক ম্যাচ জিতেই শেষ চার নিশ্চিত করে তারা। তবে নিয়মরক্ষার আরেক ম্যাচে ভারতের কাছে হেরে যায় বাংলাদেশ। তবে সেমিফাইনালে মানিকের একমাত্র গোলে ভর করে নেপালকে হারিয়ে ফাইনালে পা রেখেছ তারা। মালদ্বীপ জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে আগামীকাল বাংলাদেশ সময় রাত ৯টায়। ফাইনালকে সামনে রেখে আজ বৃহস্পতিবার শেষ মুহূর্তের অনুশীলন করেছে বাংলাদেশ। এরপর সাংবাদিকদের মুখোমুখি হন অধিনায়ক। মিঠু বলেন, ‘বাংলাদেশে থাকতে বলছিলাম যে আমরা ভারতের বিপক্ষে খেলতে আমাদের ভালো লাগে এবং ওদের হারিয়ে আমরা শিরোপা নিয়ে দেশে ফিরতে চাই। তো সেই ঐতিহাসিক মুহূর্তটা আমাদের সামনে আসছে। কালকে আমাদের একটা ফাইনাল আছে—বলা যায় বাঁচা মরার; আমরা প্রস্তুত। আমি আগেই কিছু বলতে

ফাইনালে ভারতকে হারিয়ে প্রতিশোধ নিতে মরিয়া বাংলাদেশ

বাংলাদেশ-ভারত মানেই এখন অন্যরকম লড়াই। সেই লড়াইয়ের আরও একটি মঞ্চ প্রস্তুত। যে দলের কাছে হেরে বারবার স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশের। কিন্তু এবার আর কোনো ভুল করতে চায় না লাল-সবুজের প্রতিনিধিরা। সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে ভারতকে হারিয়ে প্রতিশোধের বার্তা দিয়ে রাখলেন বাংলাদেশের অধিনায়ক মিঠু চৌধুরী।

পাকিস্তানকে হারিয়ে টুর্নামেন্টে বাংলাদেশের শুরুটা হয়েছিল উড়ন্ত। এক ম্যাচ জিতেই শেষ চার নিশ্চিত করে তারা। তবে নিয়মরক্ষার আরেক ম্যাচে ভারতের কাছে হেরে যায় বাংলাদেশ। তবে সেমিফাইনালে মানিকের একমাত্র গোলে ভর করে নেপালকে হারিয়ে ফাইনালে পা রেখেছ তারা। মালদ্বীপ জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে আগামীকাল বাংলাদেশ সময় রাত ৯টায়। ফাইনালকে সামনে রেখে আজ বৃহস্পতিবার শেষ মুহূর্তের অনুশীলন করেছে বাংলাদেশ। এরপর সাংবাদিকদের মুখোমুখি হন অধিনায়ক।

মিঠু বলেন, ‘বাংলাদেশে থাকতে বলছিলাম যে আমরা ভারতের বিপক্ষে খেলতে আমাদের ভালো লাগে এবং ওদের হারিয়ে আমরা শিরোপা নিয়ে দেশে ফিরতে চাই। তো সেই ঐতিহাসিক মুহূর্তটা আমাদের সামনে আসছে। কালকে আমাদের একটা ফাইনাল আছে—বলা যায় বাঁচা মরার; আমরা প্রস্তুত। আমি আগেই কিছু বলতে চাই না। শিরোপা জেতার পর সবকিছু বলব। দেশবাসীর কাছে বলব—আমাদের জন্য শুধু দোয়া করেন ইনশাল্লাহ। কালকে ঐতিহাসিক একটা ফাইনালের সম্মুখীন আমরা হতে যাচ্ছি।’

ভারতের কাছে হারলেও ফাইনালকে সামনে রেখে বেশ আত্মবিশ্বাসী বাংলাদেশ, ‘আপনারা জানেন বিগত দিনে ২৩ সাল ২৪ সাল ২৫ সাল প্রতিবারই আমরা ফাইনাল খেলছি এই ভারতের কাছে আমরা হেরেছ। প্রতিপক্ষ যখন ভারত হয় তখন আমাদের ভেতরে একটু অন্য কিছু কাজ করে। মনে হয় তারা আমাদের চিরপ্রতিদ্বন্দ্বী সব সময়, আমি মনে করি আমার সতীর্থরা মনে করে ভারতের বিপক্ষে খেলা মানে আমরা আমাদের সবটুকু দিয়ে লড়ার চেষ্টা করি। ইনশা আল্লাহ আমরা কালকেও নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করব।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow