ফাইনালে ম্যাচ অফিসিয়ালের দায়িত্বে যারা

আগামী ৮ মার্চ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন ভারত মুখোমুখি হবে নিউজিল্যান্ডের। সেই ফাইনালকে সামনে রেখে ম্যাচ অফিসিয়ালদের নাম প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট (আইসিসি) কাউন্সিল। ফাইনালে অলফিল্ড আম্পায়ারের দায়িত্বপালন করবেন দুই ইংলিশম্যান রিচার্ড ইলিংওর্থ ও অ্যালেক্স হোয়ার্ফ। দক্ষিণ আফ্রিকার আলাহ তৃতীয় আম্পায়ারের দায়িত্ব পালন করবেন দক্ষিণ আফ্রিকার আল্লাহুদ্দিন পালেকার। চতুর্থ আম্পায়ারের ভূমিকায় থাকবেন আদ্রিয়ান হোল্ডস্টোক। আর ম্যাচ রেফারি হিসেবে থাকছেন অ্যান্ডি পাইক্রফট। টানা দ্বিতীয়বারের মতো ইলিংওয়ার্থ পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে আম্পায়ারিং করতে যাচ্ছেন। সবশেষ ২০২৪ আসরের ফাইনালেও ক্রিস গ্যাফানির সঙ্গে দায়িত্ব পালন করেছেন তিনি। অন্যদিকে, ২০২২ সালের নারী ক্রিকেট বিশ্বকাপ ও ২০২৩ সালে পুরুষদের ক্রিকেট বিশ্বকাপে আম্পায়ারিং করেছেন অ্যালেক্স ওয়ার্ফ। গত বছর এমিরেটস আইসিসি এলিট প্যানেল অব আম্পায়ার্সে অন্তর্ভুক্ত হন তিনি। ফাইনালে ম্যাচ অফিসিয়াল থাকবেন যারা অন-ফিল্ড আম্পায়ার: রিচার্ড ইলিংওয়ার্থ, অ্যালেক্স ওয়ার্ফ তৃতীয় আম্পায়ার:

ফাইনালে ম্যাচ অফিসিয়ালের দায়িত্বে যারা

আগামী ৮ মার্চ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন ভারত মুখোমুখি হবে নিউজিল্যান্ডের।

সেই ফাইনালকে সামনে রেখে ম্যাচ অফিসিয়ালদের নাম প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট (আইসিসি) কাউন্সিল। ফাইনালে অলফিল্ড আম্পায়ারের দায়িত্বপালন করবেন দুই ইংলিশম্যান রিচার্ড ইলিংওর্থ ও অ্যালেক্স হোয়ার্ফ।

দক্ষিণ আফ্রিকার আলাহ তৃতীয় আম্পায়ারের দায়িত্ব পালন করবেন দক্ষিণ আফ্রিকার আল্লাহুদ্দিন পালেকার। চতুর্থ আম্পায়ারের ভূমিকায় থাকবেন আদ্রিয়ান হোল্ডস্টোক। আর ম্যাচ রেফারি হিসেবে থাকছেন অ্যান্ডি পাইক্রফট।

টানা দ্বিতীয়বারের মতো ইলিংওয়ার্থ পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে আম্পায়ারিং করতে যাচ্ছেন। সবশেষ ২০২৪ আসরের ফাইনালেও ক্রিস গ্যাফানির সঙ্গে দায়িত্ব পালন করেছেন তিনি।

অন্যদিকে, ২০২২ সালের নারী ক্রিকেট বিশ্বকাপ ও ২০২৩ সালে পুরুষদের ক্রিকেট বিশ্বকাপে আম্পায়ারিং করেছেন অ্যালেক্স ওয়ার্ফ। গত বছর এমিরেটস আইসিসি এলিট প্যানেল অব আম্পায়ার্সে অন্তর্ভুক্ত হন তিনি।

ফাইনালে ম্যাচ অফিসিয়াল থাকবেন যারা

অন-ফিল্ড আম্পায়ার: রিচার্ড ইলিংওয়ার্থ, অ্যালেক্স ওয়ার্ফ

তৃতীয় আম্পায়ার: আল্লাহুদ্দিন পালেকার

চতুর্থ আম্পায়ার: আদ্রিয়ান হোল্ডস্টক

ম্যাচ রেফারি: অ্যান্ডি পাইক্রফট

আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow