ফাইনালের জন্য স্কোয়াড ঘোষণা করেছে পিএসজি
আজ রাতে বুদাপেস্টে অনুষ্ঠিত হতে যাচ্ছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। সেই ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি ও প্রথমবারের মতো শিরোপার আশায় থাকা আর্সেনাল। বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় ফাইনাল শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়। ফাইনালকে সামনে রেখে ২৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পিএসজি। টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে শক্তিশালী স্কোয়াড সাজিয়েছে প্যারিসের ক্লাবটি। ঘোষিত সেই স্কোয়াডে আক্রমণভাগে দেম্বেলের সঙ্গে থাকছেন খভিচা কভারেস্খেলিয়া, ব্র্যাডলি বারকোলা এবং গনসালো রামোস। মাঝমাঠ সামাল দেবেন ভিতিনহা, ফ্যাবিয়ান রুইজ এবং ওয়ারেন জাইরে-এমেরি। রক্ষণভাগে রাখা হয়েছে অভিজ্ঞ আশরাফ হাকিমি ও মারোকিনিওসকে। আছেন চোট থেকে ফেরা লুকাস হার্নান্দেজ। পিএসজির ২৪ সদস্যের স্কোয়াড গোলকিপার: শেভালিয়ার, সাফোনভ, মারিন। ডিফেন্ডার: আশরাফ হাকিমি, বেরালদো, মারোকিনিওস, জাবারনি, লুকাস হার্নান্দেজ, পাচো, নুনো মেন্দেস। মিডফিল্ডার: ফ্যাবিয়ান রুইজ, ভিতিনহা, লি কাং-ইন, মায়ুলু, দ্রো ফার্নান্দেজ, জাইরে-এমেরি, জোয়াও নেভেস। ফরোয়ার্ড: খভিচা কভারেস্খেলিয়া, এনজান্টু, গনসালো রামোস, উসমান দেম্বেলে, দেসিরে দ
আজ রাতে বুদাপেস্টে অনুষ্ঠিত হতে যাচ্ছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। সেই ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি ও প্রথমবারের মতো শিরোপার আশায় থাকা আর্সেনাল।
বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় ফাইনাল শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়।
ফাইনালকে সামনে রেখে ২৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পিএসজি।
টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে শক্তিশালী স্কোয়াড সাজিয়েছে প্যারিসের ক্লাবটি। ঘোষিত সেই স্কোয়াডে আক্রমণভাগে দেম্বেলের সঙ্গে থাকছেন খভিচা কভারেস্খেলিয়া, ব্র্যাডলি বারকোলা এবং গনসালো রামোস।
মাঝমাঠ সামাল দেবেন ভিতিনহা, ফ্যাবিয়ান রুইজ এবং ওয়ারেন জাইরে-এমেরি।
রক্ষণভাগে রাখা হয়েছে অভিজ্ঞ আশরাফ হাকিমি ও মারোকিনিওসকে। আছেন চোট থেকে ফেরা লুকাস হার্নান্দেজ।
পিএসজির ২৪ সদস্যের স্কোয়াড
গোলকিপার: শেভালিয়ার, সাফোনভ, মারিন।
ডিফেন্ডার: আশরাফ হাকিমি, বেরালদো, মারোকিনিওস, জাবারনি, লুকাস হার্নান্দেজ, পাচো, নুনো মেন্দেস।
মিডফিল্ডার: ফ্যাবিয়ান রুইজ, ভিতিনহা, লি কাং-ইন, মায়ুলু, দ্রো ফার্নান্দেজ, জাইরে-এমেরি, জোয়াও নেভেস।
ফরোয়ার্ড: খভিচা কভারেস্খেলিয়া, এনজান্টু, গনসালো রামোস, উসমান দেম্বেলে, দেসিরে দুয়ে, ব্র্যাডলি বারকোলা, ইব্রাহিম এমবায়ে।
আইএন
What's Your Reaction?