ফারুকীর ব্যাখায় ছড়িয়ে পড়া লিংক নিয়ে নাট্যকার মাসুম রেজার প্রশ্ন

চলচ্চিত্র ‘শনিবার বিকেল’ মুক্তি প্রসঙ্গে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর সাম্প্রতিক ফেসবুক স্ট্যাটাস ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে নতুন বিতর্ক। অনলাইনে সিনেমাটির হাজার হাজার লিংক ছড়িয়ে পড়েছে উল্লেখ করে তিনি জানান, এ অবস্থায় প্রেক্ষাগৃহে মুক্তি দিলে বাণিজ্যিক ক্ষতির আশঙ্কা রয়েছে। ফারুকীর ওই বক্তব্যের পর নাট্যকার মাসুম রেজা পাল্টা এক স্ট্যাটাসে প্রশ্ন তোলেন, যদি এত লিংকই ছড়িয়ে থাকে, তবে অন্তত একটি নির্ভরযোগ্য লিংক শেয়ার করা যেত। সেখানে দর্শক বৈধভাবে সিনেমাটি দেখতে পারতেন। তিনি আরও প্রশ্ন ছুঁড়ে দিয়ে লেখেন, ‘একটা ফিল্মের হাজার হাজার লিংক কেমনে ছড়ায়? নাকি শেয়ার হয়। আমি কনফিউজড।’ বহুল আলোচিত ‘শনিবার বিকেল’ চলচ্চিত্রটি দীর্ঘদিন ধরে মুক্তি সংক্রান্ত নানা জটিলতায় ছিল। দেশ-বিদেশের বিভিন্ন উৎসবে প্রদর্শিত হলেও দেশে বাণিজ্যিক মুক্তি নিয়ে আলোচনা চলছিল। এমন সময়ে নির্মাতার ‘অনলাইন লিংক ছড়িয়ে পড়া’ সংক্রান্ত মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দেয়। ফেসবুকে বিষয়টি ঘিরে চলছে তর্ক-বিতর্ক। একপক্ষ বলছে, পাইরেসির কারণে প্রেক্ষাগৃহে মুক্তি ঝুঁকিপূর্ণ হতে পারে। অন্যপক্ষের যুক্তি, যদি বৈধ প্রদর্শনের সুযোগ থাকে, সেট

ফারুকীর ব্যাখায় ছড়িয়ে পড়া লিংক নিয়ে নাট্যকার মাসুম রেজার প্রশ্ন

চলচ্চিত্র ‘শনিবার বিকেল’ মুক্তি প্রসঙ্গে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর সাম্প্রতিক ফেসবুক স্ট্যাটাস ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে নতুন বিতর্ক। অনলাইনে সিনেমাটির হাজার হাজার লিংক ছড়িয়ে পড়েছে উল্লেখ করে তিনি জানান, এ অবস্থায় প্রেক্ষাগৃহে মুক্তি দিলে বাণিজ্যিক ক্ষতির আশঙ্কা রয়েছে।

ফারুকীর ওই বক্তব্যের পর নাট্যকার মাসুম রেজা পাল্টা এক স্ট্যাটাসে প্রশ্ন তোলেন, যদি এত লিংকই ছড়িয়ে থাকে, তবে অন্তত একটি নির্ভরযোগ্য লিংক শেয়ার করা যেত। সেখানে দর্শক বৈধভাবে সিনেমাটি দেখতে পারতেন।

তিনি আরও প্রশ্ন ছুঁড়ে দিয়ে লেখেন, ‘একটা ফিল্মের হাজার হাজার লিংক কেমনে ছড়ায়? নাকি শেয়ার হয়। আমি কনফিউজড।’

বহুল আলোচিত ‘শনিবার বিকেল’ চলচ্চিত্রটি দীর্ঘদিন ধরে মুক্তি সংক্রান্ত নানা জটিলতায় ছিল। দেশ-বিদেশের বিভিন্ন উৎসবে প্রদর্শিত হলেও দেশে বাণিজ্যিক মুক্তি নিয়ে আলোচনা চলছিল। এমন সময়ে নির্মাতার ‘অনলাইন লিংক ছড়িয়ে পড়া’ সংক্রান্ত মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দেয়।

ফেসবুকে বিষয়টি ঘিরে চলছে তর্ক-বিতর্ক। একপক্ষ বলছে, পাইরেসির কারণে প্রেক্ষাগৃহে মুক্তি ঝুঁকিপূর্ণ হতে পারে। অন্যপক্ষের যুক্তি, যদি বৈধ প্রদর্শনের সুযোগ থাকে, সেটি দর্শকদের জানানো উচিত ছিল।

তবে এ বিষয়ে এখনো বিস্তারিত ব্যাখ্যা দেননি ফারুকী। ফলে ‘শনিবার বিকেল’ আদৌ কবে এবং কীভাবে মুক্তি পাবে তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।

 

এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow