ফার্মেসি মালিককে হত্যায় ৭ জনের যাবজ্জীবন

সিরাজগঞ্জে সাধন কুমার নামে এক ফার্মেসি মালিককে হত্যা ও টাকা ছিনতাইয়ের ঘটনার ১৬ বছর পর সাত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে সিরাজগঞ্জ অতিরিক্ত দায়রা জজ-৩ আদালতের বিচারক মো. নজরুল ইসলাম দণ্ডাদেশ দেন। রায়ে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্তরা হলেন, সিরাজগঞ্জ শহরের রেলওয়ে কলোনি মহল্লার বাসিন্দা শাহাদত হোসেন কুটুম, তারা মিয়া, ইমরান, উজ্জল, রিকো, গোলাম এবং টোকাই মনির। রায় ঘোষণার সময় সব আসামি পলাতক ছিলেন।  ওই আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট হামিদুল ইসলাম দুলাল এ তথ্য নিশ্চিত করেছেন।  মামলার বরাত দিয়ে তিনি জানান, ভিকটিম সাধন কুমারের সিরাজগঞ্জ পৌর শহরের বাজার স্টেশন এলাকায় একটি ফার্মেসি দোকান ছিল। ২০১০ সালের ১৪ অক্টোবর রাতে দোকান থেকে সাইকেলে বাড়ি ফিরছিলেন। তিনি শহরের মিরপুর বিড়ালা কুটি পৌঁছলে এলাকায় ছিনতাইকারী চক্রটি আটক করে। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে টাকা ও সাইকেল ছিনিয়ে নিয়ে যায়। এলাকাবাসী তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখ

ফার্মেসি মালিককে হত্যায় ৭ জনের যাবজ্জীবন
সিরাজগঞ্জে সাধন কুমার নামে এক ফার্মেসি মালিককে হত্যা ও টাকা ছিনতাইয়ের ঘটনার ১৬ বছর পর সাত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে সিরাজগঞ্জ অতিরিক্ত দায়রা জজ-৩ আদালতের বিচারক মো. নজরুল ইসলাম দণ্ডাদেশ দেন। রায়ে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্তরা হলেন, সিরাজগঞ্জ শহরের রেলওয়ে কলোনি মহল্লার বাসিন্দা শাহাদত হোসেন কুটুম, তারা মিয়া, ইমরান, উজ্জল, রিকো, গোলাম এবং টোকাই মনির। রায় ঘোষণার সময় সব আসামি পলাতক ছিলেন।  ওই আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট হামিদুল ইসলাম দুলাল এ তথ্য নিশ্চিত করেছেন।  মামলার বরাত দিয়ে তিনি জানান, ভিকটিম সাধন কুমারের সিরাজগঞ্জ পৌর শহরের বাজার স্টেশন এলাকায় একটি ফার্মেসি দোকান ছিল। ২০১০ সালের ১৪ অক্টোবর রাতে দোকান থেকে সাইকেলে বাড়ি ফিরছিলেন। তিনি শহরের মিরপুর বিড়ালা কুটি পৌঁছলে এলাকায় ছিনতাইকারী চক্রটি আটক করে। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে টাকা ও সাইকেল ছিনিয়ে নিয়ে যায়। এলাকাবাসী তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৫ অক্টোবর তিনি মারা যান।  এ ঘটনায় নিহতের কাকাতো ভাই চন্দন কুমার অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে পুলিশ ৭ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এই রায় ঘোষণা করেন। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow