ফার্মেসির ভেতরে শিশুকে ধর্ষণচেষ্টা, চিকিৎসক গ্রেপ্তার

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ৯ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে জয়নাল আবেদীন (২৯) নামের এক ফার্মেসি মালিককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। এ ঘটনায় বুধবার (২৭ মে) শিশুটির বাবা বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় ওই যুবকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত জয়নাল আবেদীন উপজেলার নাউজান গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন পল্লী চিকিৎসক ও ফার্মেসি ব্যবসায়ী। ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (২৬ মে) সকাল ১১টার দিকে ওই শিশুটি তার আরও দুই সহপাঠীর সঙ্গে বাড়ির পাশে একটি দোকানে চকলেট কিনতে যায়। চকলেট নিয়ে বাড়ি ফেরার পথে জয়নাল আবেদীন তাদের ডেকে নিজের ফার্মেসির ভেতরে নিয়ে যান। সেখানে দুই শিশুকে রেখে ভুক্তভোগী শিশুটির হাতে কলম দেওয়ার বাহানায় তাকে জড়িয়ে ধরেন এবং শ্লীলতাহানির চেষ্টা করেন। পরবর্তীতে শিশুরা বাড়ি ফিরে পরিবারকে বিষয়টি বিস্তারিত জানায়। বিষয়টি জানাজানি হলে ওই দিন রাতেই স্থানীয় এলাকাবাসী জয়নালকে জিজ্ঞাসাবাদ শেষে আটকে রেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে মতলব দক্ষিণ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁ

ফার্মেসির ভেতরে শিশুকে ধর্ষণচেষ্টা, চিকিৎসক গ্রেপ্তার

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ৯ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে জয়নাল আবেদীন (২৯) নামের এক ফার্মেসি মালিককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

এ ঘটনায় বুধবার (২৭ মে) শিশুটির বাবা বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় ওই যুবকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।

অভিযুক্ত জয়নাল আবেদীন উপজেলার নাউজান গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন পল্লী চিকিৎসক ও ফার্মেসি ব্যবসায়ী। ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (২৬ মে) সকাল ১১টার দিকে ওই শিশুটি তার আরও দুই সহপাঠীর সঙ্গে বাড়ির পাশে একটি দোকানে চকলেট কিনতে যায়। চকলেট নিয়ে বাড়ি ফেরার পথে জয়নাল আবেদীন তাদের ডেকে নিজের ফার্মেসির ভেতরে নিয়ে যান। সেখানে দুই শিশুকে রেখে ভুক্তভোগী শিশুটির হাতে কলম দেওয়ার বাহানায় তাকে জড়িয়ে ধরেন এবং শ্লীলতাহানির চেষ্টা করেন।

পরবর্তীতে শিশুরা বাড়ি ফিরে পরিবারকে বিষয়টি বিস্তারিত জানায়। বিষয়টি জানাজানি হলে ওই দিন রাতেই স্থানীয় এলাকাবাসী জয়নালকে জিজ্ঞাসাবাদ শেষে আটকে রেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে মতলব দক্ষিণ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, শিশুটির বাবার দায়ের করা ধর্ষণচেষ্টার মামলায় জয়নাল আবেদীনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে চাঁদপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ভুক্তভোগী শিশুটির জবানবন্দি গ্রহণের প্রক্রিয়া চলছে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow