ফাহিমা হত্যা মামলার দ্রুত চার্জশিট দাখিল হবে : বাণিজ্যমন্ত্রী

সিলেটের আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলায় দ্রুত চার্জশিট দাখিলের আশ্বাস দিয়েছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রোববার (২৪ মে) সন্ধ্যায় সদর উপজেলার সোনাতলা এলাকায় নিহত চার বছরের শিশু ফাহিমার বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন তিনি। এ সময় মন্ত্রী পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘসময় কথা বলেন এবং ঘটনার সার্বিক অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। তিনি নিহত শিশুর স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, ডিএনএ রিপোর্ট হাতে পেলেই পুলিশের পক্ষ থেকে দ্রুততম সময়ের মধ্যে আদালতে চার্জশিট দাখিল করা হবে। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, ‘অপরাধ বিভিন্ন জায়গায় ঘটলেও এটি অত্যন্ত জঘন্য ও নৃশংস একটি ঘটনা। এমন নিষ্পাপ শিশুর ওপর এ ধরনের বর্বরতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’ তিনি আরও বলেন, ‘এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। সরকার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে।’ ফাহিমার পরিবারের সঙ্গে সাক্ষাতের সময় আইনশৃঙ্খলা বাহিনীর চলমান তদন্ত কার্যক্রম সম্পর্কেও খোঁজ নেন মন্ত্রী। তিনি সংশ্লিষ্টদের দ্রুত ও নিরপেক্ষ তদন্ত নিশ্চি

ফাহিমা হত্যা মামলার দ্রুত চার্জশিট দাখিল হবে : বাণিজ্যমন্ত্রী

সিলেটের আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলায় দ্রুত চার্জশিট দাখিলের আশ্বাস দিয়েছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

রোববার (২৪ মে) সন্ধ্যায় সদর উপজেলার সোনাতলা এলাকায় নিহত চার বছরের শিশু ফাহিমার বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন তিনি।

এ সময় মন্ত্রী পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘসময় কথা বলেন এবং ঘটনার সার্বিক অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। তিনি নিহত শিশুর স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, ডিএনএ রিপোর্ট হাতে পেলেই পুলিশের পক্ষ থেকে দ্রুততম সময়ের মধ্যে আদালতে চার্জশিট দাখিল করা হবে।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, ‘অপরাধ বিভিন্ন জায়গায় ঘটলেও এটি অত্যন্ত জঘন্য ও নৃশংস একটি ঘটনা। এমন নিষ্পাপ শিশুর ওপর এ ধরনের বর্বরতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’

তিনি আরও বলেন, ‘এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। সরকার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে।’

ফাহিমার পরিবারের সঙ্গে সাক্ষাতের সময় আইনশৃঙ্খলা বাহিনীর চলমান তদন্ত কার্যক্রম সম্পর্কেও খোঁজ নেন মন্ত্রী। তিনি সংশ্লিষ্টদের দ্রুত ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করার নির্দেশনা দেন বলেও জানা গেছে।

এ সময় উপস্থিত ছিলেন— মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাসেশ ও সাধারণ সম্পাদক আজিজুর রহমানসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow