ফিফা র‍্যাংকিংয়েও নতুন রাজা স্পেন, নরওয়ের ১২ ধাপ উত্থান

ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর রোমাঞ্চকর সমাপ্তির পর সোমবার (২০ জুলাই) ফিফা প্রকাশ করেছে সর্বশেষ র‍্যাংকিং। বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন উঠে এসেছে শীর্ষস্থানে। রানার্সআপ আর্জেন্টিনা আছে দ্বিতীয় অবস্থানে। তবে সবচেয়ে বড় চমক দেখিয়েছে নরওয়ে। ১২ ধাপ লাফ দিয়ে ৩১ থেকে ১৯ নম্বরে চলে এসেছে আর্লিং হালান্ডরা। বিশ্বকাপে স্পেন দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে। ফাইনালে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ঘরে তুলেছে লামিন ইয়ামালরা। এই সাফল্যের প্রতিফলন পড়েছে র‍্যাংকিংয়ে। আগের র‍্যাংকিংয়ে শীর্ষে থাকা আর্জেন্টিনা এবার এক ধাপ নেমে দুইয়ে চলে গেছে। লিওনেল মেসির নেতৃত্বাধীন দল ফাইনালে পৌঁছালেও শিরোপা ধরে রাখতে পারেনি। বিশ্বকাপ চলাকালে লাইভ র‌্যাংকিংয়েও পরিবর্তন এসেছিল। আর্জেন্টিনাকে পেছনে নামিয়ে প্রথমে শীর্ষে উঠেছিল ফ্রান্স। এরপর সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়ে স্পেন যখন ফাইনালে উঠলো, তখন লাইভ র‌্যাংকিংয়ে স্পেন শীর্ষে, ফ্রান্স ছিল দুইয়ে ও আর্জেন্টিনা ছিল তিনে। তবে বিশ্বকাপের পর স্থায়ী র‌্যাংকিং প্রকাশ করলে দেখা যাচ্ছে স্পেন শীর্ষেই থাকলো, আর্জেন্টিনা দুইয়ে আর ফ্রান্স থাকলো তিনে। আরও পড়ু

ফিফা র‍্যাংকিংয়েও নতুন রাজা স্পেন, নরওয়ের ১২ ধাপ উত্থান

ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর রোমাঞ্চকর সমাপ্তির পর সোমবার (২০ জুলাই) ফিফা প্রকাশ করেছে সর্বশেষ র‍্যাংকিং। বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন উঠে এসেছে শীর্ষস্থানে। রানার্সআপ আর্জেন্টিনা আছে দ্বিতীয় অবস্থানে। তবে সবচেয়ে বড় চমক দেখিয়েছে নরওয়ে। ১২ ধাপ লাফ দিয়ে ৩১ থেকে ১৯ নম্বরে চলে এসেছে আর্লিং হালান্ডরা।

বিশ্বকাপে স্পেন দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে। ফাইনালে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ঘরে তুলেছে লামিন ইয়ামালরা। এই সাফল্যের প্রতিফলন পড়েছে র‍্যাংকিংয়ে। আগের র‍্যাংকিংয়ে শীর্ষে থাকা আর্জেন্টিনা এবার এক ধাপ নেমে দুইয়ে চলে গেছে। লিওনেল মেসির নেতৃত্বাধীন দল ফাইনালে পৌঁছালেও শিরোপা ধরে রাখতে পারেনি।

বিশ্বকাপ চলাকালে লাইভ র‌্যাংকিংয়েও পরিবর্তন এসেছিল। আর্জেন্টিনাকে পেছনে নামিয়ে প্রথমে শীর্ষে উঠেছিল ফ্রান্স। এরপর সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়ে স্পেন যখন ফাইনালে উঠলো, তখন লাইভ র‌্যাংকিংয়ে স্পেন শীর্ষে, ফ্রান্স ছিল দুইয়ে ও আর্জেন্টিনা ছিল তিনে। তবে বিশ্বকাপের পর স্থায়ী র‌্যাংকিং প্রকাশ করলে দেখা যাচ্ছে স্পেন শীর্ষেই থাকলো, আর্জেন্টিনা দুইয়ে আর ফ্রান্স থাকলো তিনে।

বিশ্বকাপে নরওয়ের পারফরম্যান্সও ছিল দুর্দান্ত। আর্লিং হালান্ড ও মার্টিন ওডেগার্ডের নেতৃত্বে নরওয়ে টুর্নামেন্টে চমক দেখিয়েছে। বিশেষ করে ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে।

বিশ্বকাপের শীর্ষ চার দলে র‌্যাংকিংয়েও শীর্ষ চারে আছে। স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স ও ইংল্যান্ড সবার ওপরে। এক ধাপ এগিয়ে ব্রাজিলের অবস্থান পাঁচে। মরক্কো রয়েছে ছয় নম্বরে। দুই ধাপ পিছিয়ে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল রয়েছে সাত নম্বরে। বাংলাদেশের অবস্থান আগের মতো ১৮১ নম্বরেই আছে।

আরআই/আইএইচএস/একিউএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow