ফিলিপাইনের সিনেটে গুলি, আইসিসির গ্রেপ্তার অভিযান ঘিরে উত্তেজনা
ফিলিপাইনের সিনেট ভবনে গুলির শব্দ শোনা গেছে। এ সময় সেখানে উপস্থিত লোকজনকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয় বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, পরিস্থিতি দ্রুতই উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। তবে কে বা কারা গুলি চালিয়েছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। খবর রয়টার্সের। রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, সেনাবাহিনীর পোশাক পরা ১০ জনের বেশি সদস্য সিনেট ভবনে প্রবেশ করেন। তাদের কয়েকজনের হাতে ছিল অ্যাসল্ট রাইফেল। সেনাসদস্যদের সেখানে মোতায়েনের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। এ বিষয়ে সামরিক কর্মকর্তাদের মন্তব্যও পাওয়া যায়নি। ভবনের ভেতরে অন্য কোনো নিরাপত্তা বাহিনীর সদস্য ছিলেন কি না, সেটিও স্পষ্ট নয়। এই ঘটনার মধ্যে দেশটির সিনেটর রোনাল্ড দেলা রোসা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দাবি করেন, তাকে শিগগিরই গ্রেপ্তার করা হতে পারে। তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা প্রকাশ করার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তার দিকে এগিয়ে আসছে। উল্লেখ্য, সাবেক প্রেসিডেন্ট দুতার্তের মাদকবিরোধী অভিযানে হাজারো মানুষ নিহত হওয়ার অভিযোগে
ফিলিপাইনের সিনেট ভবনে গুলির শব্দ শোনা গেছে। এ সময় সেখানে উপস্থিত লোকজনকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয় বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পরিস্থিতি দ্রুতই উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। তবে কে বা কারা গুলি চালিয়েছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। খবর রয়টার্সের।
রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, সেনাবাহিনীর পোশাক পরা ১০ জনের বেশি সদস্য সিনেট ভবনে প্রবেশ করেন। তাদের কয়েকজনের হাতে ছিল অ্যাসল্ট রাইফেল।
সেনাসদস্যদের সেখানে মোতায়েনের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। এ বিষয়ে সামরিক কর্মকর্তাদের মন্তব্যও পাওয়া যায়নি। ভবনের ভেতরে অন্য কোনো নিরাপত্তা বাহিনীর সদস্য ছিলেন কি না, সেটিও স্পষ্ট নয়।
এই ঘটনার মধ্যে দেশটির সিনেটর রোনাল্ড দেলা রোসা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দাবি করেন, তাকে শিগগিরই গ্রেপ্তার করা হতে পারে।
তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা প্রকাশ করার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তার দিকে এগিয়ে আসছে।
উল্লেখ্য, সাবেক প্রেসিডেন্ট দুতার্তের মাদকবিরোধী অভিযানে হাজারো মানুষ নিহত হওয়ার অভিযোগে আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনা রয়েছে। এ নিয়ে আইসিসি দীর্ঘদিন ধরে তদন্ত চালিয়ে আসছে।
What's Your Reaction?