ফিলিস্তিন ইস্যুতে জাতিসংঘ কর্মকর্তাকে সম্মাননা দিলেন স্পেনের প্রধানমন্ত্রী

ফিলিস্তিন ইস্যুতে সক্রিয় ভূমিকার স্বীকৃতি হিসেবে জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজকে ‘অর্ডার অব সিভিল মেরিট’ সম্মাননা দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। বৃহস্পতিবার আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়।  প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এক অনুষ্ঠানে ফ্রান্সেসকা আলবানিজের হাতে স্মারক তুলে দেন। তিনি আলবানিজের সাহসী এবং মানবিক অবস্থানের প্রশংসা করেন।  গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের বিরুদ্ধে ধারাবাহিকভাবে সোচ্চার ছিলেন আলবানিজ। তিনি ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের ওপর গণহত্যা ও যুদ্ধাপরাধের অভিযোগও তুলেছেন। স্পেনের প্রধানমন্ত্রী সানচেজও সাম্প্রতিক সময়ে গাজা ও ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সামরিক পদক্ষেপের কড়া সমালোচনা করে আসছেন। তিনি এসব অভিযানকে আন্তর্জাতিক আইনবিরোধী বলে উল্লেখ করেছেন। এ ছাড়া ইউরোপীয় ইউনিয়নজুড়ে ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন সানচেজ। তার সরকার ইতোমধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে এবং ইরানের বিরুদ্ধে অভিযানে যুক্তরাষ্ট্রকে স্পেনের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতিও দেয়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow