ফিলিস্তিনি শিশুদের লক্ষ্যবস্তু করে হামলা চালাচ্ছে ইসরায়েল

ফিলিস্তিনি শিশুদের বিরুদ্ধে ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জবাবদিহি নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর আলজাজিরার।  মন্ত্রণালয়টি এক বিবৃতিতে জাতিসংঘের একটি নতুন প্রতিবেদনের প্রশংসা করে বলেছে, এতে ফিলিস্তিনি শিশুদের বিরুদ্ধে ইসরায়েলি বাহিনীর উদ্দেশ্যমূলক হামলার নথিভুক্ত প্রমাণ তুলে ধরা হয়েছে। তাদের দাবি, প্রতিবেদনে এমন গুরুতর আইনি তথ্য রয়েছে যা শিশুদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের ব্যাপকতা প্রকাশ করে এবং যা আন্তর্জাতিক আইন ও মানবাধিকার নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন। বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েলি বাহিনী ও বসতি স্থাপনকারী গোষ্ঠীগুলো প্রতিদিন ফিলিস্তিনি শিশুদের লক্ষ্যবস্তুতে পরিণত করছে। তাদের বিরুদ্ধে ইচ্ছাকৃত হত্যা, অনাহারে রাখা, জোরপূর্বক বাস্তুচ্যুতি, নির্বিচার আটক, নির্যাতন, যৌন সহিংসতা এবং স্বাস্থ্যসেবা ও শিক্ষা থেকে বঞ্চিত করার মতো অভিযোগ আনা হয়েছে। ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, জাতিসংঘের এই প্রতিবেদন শুধু অভিযোগগুলোর নথিভুক্তি নয়, বরং এসব লঙ্ঘন বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যর্থতাকেও নতুন করে তুলে ধরেছে। মন্ত্রণালয়

ফিলিস্তিনি শিশুদের লক্ষ্যবস্তু করে হামলা চালাচ্ছে ইসরায়েল

ফিলিস্তিনি শিশুদের বিরুদ্ধে ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জবাবদিহি নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর আলজাজিরার। 

মন্ত্রণালয়টি এক বিবৃতিতে জাতিসংঘের একটি নতুন প্রতিবেদনের প্রশংসা করে বলেছে, এতে ফিলিস্তিনি শিশুদের বিরুদ্ধে ইসরায়েলি বাহিনীর উদ্দেশ্যমূলক হামলার নথিভুক্ত প্রমাণ তুলে ধরা হয়েছে। তাদের দাবি, প্রতিবেদনে এমন গুরুতর আইনি তথ্য রয়েছে যা শিশুদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের ব্যাপকতা প্রকাশ করে এবং যা আন্তর্জাতিক আইন ও মানবাধিকার নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন।

বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েলি বাহিনী ও বসতি স্থাপনকারী গোষ্ঠীগুলো প্রতিদিন ফিলিস্তিনি শিশুদের লক্ষ্যবস্তুতে পরিণত করছে। তাদের বিরুদ্ধে ইচ্ছাকৃত হত্যা, অনাহারে রাখা, জোরপূর্বক বাস্তুচ্যুতি, নির্বিচার আটক, নির্যাতন, যৌন সহিংসতা এবং স্বাস্থ্যসেবা ও শিক্ষা থেকে বঞ্চিত করার মতো অভিযোগ আনা হয়েছে।

ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, জাতিসংঘের এই প্রতিবেদন শুধু অভিযোগগুলোর নথিভুক্তি নয়, বরং এসব লঙ্ঘন বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যর্থতাকেও নতুন করে তুলে ধরেছে। মন্ত্রণালয়টি অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে দায়ীদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow