ফিলিস্তিনিদের ব্যক্তিগত গাড়ি ছিনিয়ে নিচ্ছেন ইসরায়েলিরা

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের মালিকানাধীন একাধিক যানবাহনে হামলা এবং একটি ব্যক্তিগত গাড়ি ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে। এদিকে, সাম্প্রতিক সময়ে পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সহিংস হামলার ঘটনা বেড়ে চলেছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, সালফিত ও কালকিলিয়া গভর্নরেটকে সংযুক্তকারী সড়ক অবরোধ করে বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের চলাচলকারী কয়েকটি গাড়িতে পাথর ও লাঠি নিয়ে হামলা চালায়। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে, কালকিলিয়ার পূর্বে অবস্থিত আন-নবি ইলিয়াস গ্রামের প্রবেশপথে ইসরায়েলি বাহিনী লোহার গেট বন্ধ করে রেখেছে, যার ফলে ফিলিস্তিনিদের চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে ওয়াফা। অন্যদিকে, তুবাসের দক্ষিণ-পূর্বাঞ্চলের খিরবেত আল-রাস আল-আহমার এলাকায় এক ফিলিস্তিনির ব্যক্তিগত গাড়ি ছিনিয়ে নেওয়ার অভিযোগও উঠেছে। মানবাধিকারকর্মী আরেফ দারাঘমেহ ওয়াফাকে জানান, বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনি নাগরিক সুলেইমান জামিল বানি ওদেহকে আটকে তার ব্যক্তিগত গাড়িটি নিয়ে যায়।

ফিলিস্তিনিদের ব্যক্তিগত গাড়ি ছিনিয়ে নিচ্ছেন ইসরায়েলিরা

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের মালিকানাধীন একাধিক যানবাহনে হামলা এবং একটি ব্যক্তিগত গাড়ি ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে। এদিকে, সাম্প্রতিক সময়ে পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সহিংস হামলার ঘটনা বেড়ে চলেছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, সালফিত ও কালকিলিয়া গভর্নরেটকে সংযুক্তকারী সড়ক অবরোধ করে বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের চলাচলকারী কয়েকটি গাড়িতে পাথর ও লাঠি নিয়ে হামলা চালায়। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে, কালকিলিয়ার পূর্বে অবস্থিত আন-নবি ইলিয়াস গ্রামের প্রবেশপথে ইসরায়েলি বাহিনী লোহার গেট বন্ধ করে রেখেছে, যার ফলে ফিলিস্তিনিদের চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে ওয়াফা।

অন্যদিকে, তুবাসের দক্ষিণ-পূর্বাঞ্চলের খিরবেত আল-রাস আল-আহমার এলাকায় এক ফিলিস্তিনির ব্যক্তিগত গাড়ি ছিনিয়ে নেওয়ার অভিযোগও উঠেছে। মানবাধিকারকর্মী আরেফ দারাঘমেহ ওয়াফাকে জানান, বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনি নাগরিক সুলেইমান জামিল বানি ওদেহকে আটকে তার ব্যক্তিগত গাড়িটি নিয়ে যায়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow