ফুটপাত নিয়ন্ত্রণ করা একান্তই দরকার: নৌপরিবহন মন্ত্রী

ফুটপাত নিয়ন্ত্রণ করা একান্তই দরকার, এটা দারুণভাবে মানুষের চলাচল ব্যাহত করছে ও যানজট সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর নিউমার্কেটে ফুটওভার ব্রিজ উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, আমরা যারা এলাকায় আছি, সবাই দায়িত্বে আছি। তারা আলোচনা করে একটা গ্রহণযোগ্য পন্থা অবলম্বন করে সবাই যেন ক্ষতিগ্রস্ত না হয়, উপকৃত হয়, সব পক্ষ যেন মানে, যেটাকে বলা হয় মেনে নিতে উৎসাহিত হয়, সিদ্ধান্তগুলো আমরা এভাবে নিতে চাচ্ছি। আশা করি, ঈদের পর এই এলাকার শপিং কমপ্লেক্সগুলোর সামনে যে অনাকাঙ্ক্ষিত প্রতিবন্ধকতাগুলো আছে, সেটা দূর করা হবে এবং একটা শৃঙ্খলার পরিবেশ এখানে প্রতিষ্ঠিত করে ব্যবসা এবং যানচলাচল নিশ্চিত করা হবে, সময়োপযোগী করা হবে। আরও পড়ুনমন্ত্রী আসার খবরে নিউমার্কেটে ফুটপাতের দোকান উধাও শেখ রবিউল আলম বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এই ফুটওভার ব্রিজটি নির্মাণ করেছে এবং এই এলাকার যেহেতু একটা শপিং ব্যস্ততম এলাকা। ঢাকা শহরের প্রায় ৩১টির মতো মার্কেট এই অঞ্চলে অবস্থিত। রাস্তা পারাপারের অসুবিধা

ফুটপাত নিয়ন্ত্রণ করা একান্তই দরকার: নৌপরিবহন মন্ত্রী

ফুটপাত নিয়ন্ত্রণ করা একান্তই দরকার, এটা দারুণভাবে মানুষের চলাচল ব্যাহত করছে ও যানজট সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর নিউমার্কেটে ফুটওভার ব্রিজ উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আমরা যারা এলাকায় আছি, সবাই দায়িত্বে আছি। তারা আলোচনা করে একটা গ্রহণযোগ্য পন্থা অবলম্বন করে সবাই যেন ক্ষতিগ্রস্ত না হয়, উপকৃত হয়, সব পক্ষ যেন মানে, যেটাকে বলা হয় মেনে নিতে উৎসাহিত হয়, সিদ্ধান্তগুলো আমরা এভাবে নিতে চাচ্ছি। আশা করি, ঈদের পর এই এলাকার শপিং কমপ্লেক্সগুলোর সামনে যে অনাকাঙ্ক্ষিত প্রতিবন্ধকতাগুলো আছে, সেটা দূর করা হবে এবং একটা শৃঙ্খলার পরিবেশ এখানে প্রতিষ্ঠিত করে ব্যবসা এবং যানচলাচল নিশ্চিত করা হবে, সময়োপযোগী করা হবে।

আরও পড়ুন
মন্ত্রী আসার খবরে নিউমার্কেটে ফুটপাতের দোকান উধাও

শেখ রবিউল আলম বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এই ফুটওভার ব্রিজটি নির্মাণ করেছে এবং এই এলাকার যেহেতু একটা শপিং ব্যস্ততম এলাকা। ঢাকা শহরের প্রায় ৩১টির মতো মার্কেট এই অঞ্চলে অবস্থিত। রাস্তা পারাপারের অসুবিধা দীর্ঘদিন ধরে। তাই বিবেচনা করে ফুটওভার ব্রিজটি নির্মাণ করা হয়েছে। সামনে ঈদ, এই এলাকা অত্যন্ত ব্যস্ততম, প্রচুর ক্রেতা, প্রচুর শপিংকারী জনগণ এখানে উপস্থিত হন, তাদের চলাচলের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ।

jagonews24

তিনি আরও বলেন, আমি খুব আনন্দিত আজ এই কারণে যে আমার নির্বাচনি এলাকা এই নিউমার্কেট থানা, এটা একটা বাণিজ্যিক এলাকা। সেখানকার মানুষের মধ্যে একটা স্বস্তি আসবে, শৃঙ্খলা আসবে, ঝুঁকি কমবে রাস্তা পারাপারে। এটা একটা ভালো উদ্যোগ আমরা সম্পন্ন করতে পারলাম। দ্বিতীয় আরেকটি কথা রয়েছে, আমরা যে ফুটওভার ব্রিজটা করলাম, সেখানে কোনো অবস্থায়ই কোনো অস্থায়ী দোকান যেগুলো ফুটপাতে সাধারণত বসে তার নিচে, তার আশপাশে কোনো অবস্থায়ই কোনো রেফারেন্সে সেটা গ্রহণ করা হবে না।

এনএস/ইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow