ফুটপাতের ব্যবসায়ীদের লাইসেন্স দেবে সরকার : ডিএসসিসি প্রশাসক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম বলেছেন, রাজধানীর ফুটপাত ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে ব্যবসায়ীদের তালিকাভুক্ত করে লাইসেন্স দেওয়ার উদ্যোগ নিচ্ছে সরকার। বুধবার (১৫ এপ্রিল) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ফুটপাত দখলমুক্ত করে নান্দনিক পরিবেশ তৈরির একটি পাইলট প্রকল্প উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন। মো. আবদুস সালাম জানান, ফুটপাত যেন পথচারীদের জন্য অনুপযোগী হয়ে না পড়ে, সেজন্য নির্দিষ্ট নীতিমালার আওতায় ব্যবসায়ীদের লাইসেন্স দেওয়া হবে। যেকোনো ধরনের ব্যবসার মতো ফুটপাতেও ব্যবসা করতে হলে সিটি করপোরেশনের অনুমতি নিতে হবে। তিনি বলেন, নাগরিক সুবিধা নিশ্চিত করতে জনগণ ও সিটি করপোরেশনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। ‘ফিফটি-ফিফটি’ অংশীদারিত্বের মাধ্যমে একটি বাসযোগ্য শহর গড়ে তোলার ওপর জোর দেন তিনি। ঢামেকের সামনের ফুটপাত ইতোমধ্যে দখলমুক্ত করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এই অবস্থা ধরে রাখতে সবার সহযোগিতা প্রয়োজন। সীমিত জায়গায় অতিরিক্ত দোকান বসা ঠেকাতে কোথায় এবং কীভাবে হকাররা বসবেন, সে বিষয়ে গাইডলাইন তৈরি করা হবে। এ লক্ষ্যে পুলিশ এক সপ্তাহের মধ্যে জরিপ চালাবে বলেও জানান তিনি। পরিষ্কার-পর

ফুটপাতের ব্যবসায়ীদের লাইসেন্স দেবে সরকার : ডিএসসিসি প্রশাসক
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম বলেছেন, রাজধানীর ফুটপাত ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে ব্যবসায়ীদের তালিকাভুক্ত করে লাইসেন্স দেওয়ার উদ্যোগ নিচ্ছে সরকার। বুধবার (১৫ এপ্রিল) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ফুটপাত দখলমুক্ত করে নান্দনিক পরিবেশ তৈরির একটি পাইলট প্রকল্প উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন। মো. আবদুস সালাম জানান, ফুটপাত যেন পথচারীদের জন্য অনুপযোগী হয়ে না পড়ে, সেজন্য নির্দিষ্ট নীতিমালার আওতায় ব্যবসায়ীদের লাইসেন্স দেওয়া হবে। যেকোনো ধরনের ব্যবসার মতো ফুটপাতেও ব্যবসা করতে হলে সিটি করপোরেশনের অনুমতি নিতে হবে। তিনি বলেন, নাগরিক সুবিধা নিশ্চিত করতে জনগণ ও সিটি করপোরেশনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। ‘ফিফটি-ফিফটি’ অংশীদারিত্বের মাধ্যমে একটি বাসযোগ্য শহর গড়ে তোলার ওপর জোর দেন তিনি। ঢামেকের সামনের ফুটপাত ইতোমধ্যে দখলমুক্ত করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এই অবস্থা ধরে রাখতে সবার সহযোগিতা প্রয়োজন। সীমিত জায়গায় অতিরিক্ত দোকান বসা ঠেকাতে কোথায় এবং কীভাবে হকাররা বসবেন, সে বিষয়ে গাইডলাইন তৈরি করা হবে। এ লক্ষ্যে পুলিশ এক সপ্তাহের মধ্যে জরিপ চালাবে বলেও জানান তিনি। পরিষ্কার-পরিচ্ছন্ন নগর গড়ার ওপর গুরুত্ব দিয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, রাজপথে ময়লা না ফেলার বিষয়ে নাগরিকদের সচেতন হতে হবে। ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো রোগের প্রাদুর্ভাব ঠেকাতে আগাম প্রস্তুতি হিসেবে নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখার আহ্বান জানান তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow