ফুটবল খেলতে গিয়ে গাড়িচাপায় প্রাণ গেলো কিশোরের
লক্ষ্মীপুরে বাড়ি থেকে বাইসাইকেলযোগে ফুটবল খেলার উদ্দেশ্যে বের হয়ে মাঠের কাছে যেতেই কাভার্ডভ্যানের চাপায় এক কিশোর নিহত হয়েছে। সোমবার (৩ আগস্ট) বিকেলে সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের বিজয়নগর উচ্চ বিদ্যালয়ের সামনে লক্ষ্মীপুর-রামগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত নিহাদ হোসেন (১৭) সদর উপজেলার বিজয়নগর গ্রামের মো. আজাদের ছেলে। সে স্থানীয় কালিবাজারের পাশে নানার বাড়িতে থাকত। পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহাদ বাইসাইকেলযোগে ফুটবল খেলার উদ্দেশ্যে বিজয়নগর উচ্চ বিদ্যালয় মাঠে আসে। এসময় মাঠ এলাকায় সড়কে তাকে একটি কাভার্ডভ্যান চাপা দেয়। এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন অংশ জখম হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়। কাভার্ডভ্যান চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। আরও পড়ুন গাইবান্ধায় ট্রাকচাপায় প্রাণ গেলো কিশোরের সৌরভ ও রাজু নামে স্থানীয় কয়েকজন জানায়, দুর্ঘটনাটি ভয়াবহ ছিল। নিহতের মাথা থেঁতলে মগজ বের হয়ে গেছে। নিহত কিশোর তার নানার বাড়িতে থাকতো। সে ভালো ফুটবল খেলতো। মাঠে খেলতে এসেই কাভার্ডভ্যানের চাপায় তার মৃত্যু হয়। অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করে সে আর পড়েনি। লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্
লক্ষ্মীপুরে বাড়ি থেকে বাইসাইকেলযোগে ফুটবল খেলার উদ্দেশ্যে বের হয়ে মাঠের কাছে যেতেই কাভার্ডভ্যানের চাপায় এক কিশোর নিহত হয়েছে।
সোমবার (৩ আগস্ট) বিকেলে সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের বিজয়নগর উচ্চ বিদ্যালয়ের সামনে লক্ষ্মীপুর-রামগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নিহাদ হোসেন (১৭) সদর উপজেলার বিজয়নগর গ্রামের মো. আজাদের ছেলে। সে স্থানীয় কালিবাজারের পাশে নানার বাড়িতে থাকত।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহাদ বাইসাইকেলযোগে ফুটবল খেলার উদ্দেশ্যে বিজয়নগর উচ্চ বিদ্যালয় মাঠে আসে। এসময় মাঠ এলাকায় সড়কে তাকে একটি কাভার্ডভ্যান চাপা দেয়। এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন অংশ জখম হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়। কাভার্ডভ্যান চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

গাইবান্ধায় ট্রাকচাপায় প্রাণ গেলো কিশোরের
সৌরভ ও রাজু নামে স্থানীয় কয়েকজন জানায়, দুর্ঘটনাটি ভয়াবহ ছিল। নিহতের মাথা থেঁতলে মগজ বের হয়ে গেছে। নিহত কিশোর তার নানার বাড়িতে থাকতো। সে ভালো ফুটবল খেলতো। মাঠে খেলতে এসেই কাভার্ডভ্যানের চাপায় তার মৃত্যু হয়। অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করে সে আর পড়েনি।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, ঘটনাটি শুনেছি। পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কাজল কায়েস/এসজেডএইচ/এএসএম
What's Your Reaction?