ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

ঢাকার ধামরাইয়ে ফুটবল খেলতে গিয়ে রাশেদুল ইসলাম (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। রোববার (০৭ জুন) বিকেলে উপজেলার যাদবপুর ইউনিয়নের গাওতারা এলাকায় খেলার মাঠে এ ঘটনা ঘটে। নিহত রাশেদুল ইসলাম গাঁওতারা গ্রামের আক্কাস আলীর ছোট ছেলে। তিনি দুই ভাই ও এক বোনের মধ্যে মেঝো। পেশায় রাজমিস্ত্রির সহকারী ছিলেন। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার রাশেদুল তার কাজ শেষে বন্ধুদের সঙ্গে মাঠে খেলতে যায়। এসময় বজ্রপাত হলে তিনি আহত হন। এলাকাবাসীর সহায়তায় প্রথমে রাশেদুলকে কাওয়ালীপাড়ায় একটি বেসরকারী ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে দ্রুত সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ধামরাই থানার ওসি নাজমুল হুদা খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

ঢাকার ধামরাইয়ে ফুটবল খেলতে গিয়ে রাশেদুল ইসলাম (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। রোববার (০৭ জুন) বিকেলে উপজেলার যাদবপুর ইউনিয়নের গাওতারা এলাকায় খেলার মাঠে এ ঘটনা ঘটে।

নিহত রাশেদুল ইসলাম গাঁওতারা গ্রামের আক্কাস আলীর ছোট ছেলে। তিনি দুই ভাই ও এক বোনের মধ্যে মেঝো। পেশায় রাজমিস্ত্রির সহকারী ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার রাশেদুল তার কাজ শেষে বন্ধুদের সঙ্গে মাঠে খেলতে যায়। এসময় বজ্রপাত হলে তিনি আহত হন। এলাকাবাসীর সহায়তায় প্রথমে রাশেদুলকে কাওয়ালীপাড়ায় একটি বেসরকারী ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে দ্রুত সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ধামরাই থানার ওসি নাজমুল হুদা খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow