ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্ব, ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত
বগুড়ার সারিয়াকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে ছুরিকাঘাতে মোস্তাকিম আহমেদ (১৮) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে উপজেলার ঘুঘুমারি এলাকায় নিজাম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। নিহত মোস্তাকিম আহমেদ উপজেলার ঘুঘুমারি উত্তরপাড়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। তিনি নওখিলা পিএন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে ফুটবল খেলাকে কেন্দ্র করে মোস্তাকিমের সঙ্গে একই এলাকার ঘুঘুমারি দক্ষিণপাড়া গ্রামের শাহ আলী মণ্ডলের ছেলে শাহাদাত হোসেনের বিরোধ সৃষ্টি হয়। শাহাদাত নিজাম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। বৃহস্পতিবার দুপুরে মোস্তাকিম নিজাম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সামনে গেলে পূর্ব বিরোধের জেরে শাহাদাত হোসেন তার কয়েকজন সহযোগীকে নিয়ে মোস্তাকিমের ওপর হামলা চালিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মোস্তাকিমকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপা
বগুড়ার সারিয়াকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে ছুরিকাঘাতে মোস্তাকিম আহমেদ (১৮) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) দুপুরে উপজেলার ঘুঘুমারি এলাকায় নিজাম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
নিহত মোস্তাকিম আহমেদ উপজেলার ঘুঘুমারি উত্তরপাড়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। তিনি নওখিলা পিএন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে ফুটবল খেলাকে কেন্দ্র করে মোস্তাকিমের সঙ্গে একই এলাকার ঘুঘুমারি দক্ষিণপাড়া গ্রামের শাহ আলী মণ্ডলের ছেলে শাহাদাত হোসেনের বিরোধ সৃষ্টি হয়। শাহাদাত নিজাম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
বৃহস্পতিবার দুপুরে মোস্তাকিম নিজাম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সামনে গেলে পূর্ব বিরোধের জেরে শাহাদাত হোসেন তার কয়েকজন সহযোগীকে নিয়ে মোস্তাকিমের ওপর হামলা চালিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মোস্তাকিমকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বর্তমানে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আসাদুজ্জামান জানান, কিছুদিন আগে ফুটবল খেলার ফাউল নিয়ে তাদের মধ্যে গন্ডগোল হয়েছিল। সেই ঘটনার জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তিনি জানান, খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।
এল.বি/কেএইচকে/এএসএম
What's Your Reaction?