ফুটবল খেলে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে যুবক নিহত
সিলেটে ফুটবল খেলাকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে।
সোমবার (২৭ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে নগরীর কাজিরবাজার সেতুতে ফুটবল খেলে বাড়ি ফেরার পথে কাজিরবাজার সেতুর ওপর দুর্বৃত্তদের হামলার শিকার হন তিনি।
বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মাঈনুল জাকির।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় ফুটবল খেলা শেষে বাড়ি ফেরার পথে কাজিরবাজার সেতুর ওপর একদল দুর্বৃত্ত ওই যুবকের গতিরোধ করে। এ সময় তাদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে হামলাকারীরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত যুবকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে পুলিশ। এ ঘটনায় বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।