ফুটবলার ঋতুপর্ণার বাড়ি: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের পথে

২০২২ সালে সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের পর বাংলাদেশ নারী ফুটবল দলের সদস্য ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা ও রূপনা চাকমাকে বাড়ি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল তৎকালীন সরকার। মনিকা ও রূপনার বাড়ি নির্মাণ সম্পন্ন হলেও ঋতুপর্ণার ক্ষেত্রে দীর্ঘসূত্রতা চলতে থাকে। রাঙ্গামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নে খাসজমিতে তার জন্য বাড়ি নির্মাণের বিষয়টি আটকে যায় প্রশাসনিক জটিলতায়। ২০২৫ সালের মার্চ মাসে রাঙামাটি জেলা প্রশাসন ঋতুপর্ণাকে ১০ শতক খাসজমি বরাদ্দ দেয়। ঋতুপর্ণা নিজে জমি পরিদর্শন করেন এবং সীমানা নির্ধারণও শুরু করেন। কিন্তু পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদন না পাওয়ায় জমির দখল ও নির্মাণকাজ আটকে থাকে। ২০২৫ সালের আগস্টে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সিদ্ধান্ত নেয় যে তারা ঋতুপর্ণার বাড়ি নির্মাণের দায়িত্ব নেবে। তবে জমির অনিশ্চয়তার কারণে কাজ এগোয়নি। বর্তমান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বিষয়টিতে বিশেষ উদ্যোগ নেন। তুরস্ক সফরে থাকা অবস্থায়ও তিনি এ জট খোলার নির্দেশ দেন। তার নির্দেশে প্রেস সচিব এস এম আশরাফের নেতৃত্বে একটি প্রতিনিধি দল তিনদিন আগে রাঙামাটি যান

ফুটবলার ঋতুপর্ণার বাড়ি: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের পথে

২০২২ সালে সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের পর বাংলাদেশ নারী ফুটবল দলের সদস্য ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা ও রূপনা চাকমাকে বাড়ি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল তৎকালীন সরকার। মনিকা ও রূপনার বাড়ি নির্মাণ সম্পন্ন হলেও ঋতুপর্ণার ক্ষেত্রে দীর্ঘসূত্রতা চলতে থাকে।

রাঙ্গামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নে খাসজমিতে তার জন্য বাড়ি নির্মাণের বিষয়টি আটকে যায় প্রশাসনিক জটিলতায়।

jagonews24

২০২৫ সালের মার্চ মাসে রাঙামাটি জেলা প্রশাসন ঋতুপর্ণাকে ১০ শতক খাসজমি বরাদ্দ দেয়। ঋতুপর্ণা নিজে জমি পরিদর্শন করেন এবং সীমানা নির্ধারণও শুরু করেন। কিন্তু পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদন না পাওয়ায় জমির দখল ও নির্মাণকাজ আটকে থাকে।

২০২৫ সালের আগস্টে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সিদ্ধান্ত নেয় যে তারা ঋতুপর্ণার বাড়ি নির্মাণের দায়িত্ব নেবে। তবে জমির অনিশ্চয়তার কারণে কাজ এগোয়নি।

jagonews24

বর্তমান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বিষয়টিতে বিশেষ উদ্যোগ নেন। তুরস্ক সফরে থাকা অবস্থায়ও তিনি এ জট খোলার নির্দেশ দেন। তার নির্দেশে প্রেস সচিব এস এম আশরাফের নেতৃত্বে একটি প্রতিনিধি দল তিনদিন আগে রাঙামাটি যান এবং সরেজমিনে জমি পরিদর্শন করেন। প্রতিনিধি দলের সদস্যরা ঋতুপর্ণার পরিবারের সঙ্গেও কথা বলেন এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে বৈঠক করেন।

jagonews24

প্রতিমন্ত্রী আমিনুল হক ওই খাসজমিতেই বরাদ্দ চূড়ান্ত করে দ্রুত বাড়ি নির্মাণের আশ্বাস দিয়েছেন। ফলে ঋতুপর্ণা জমি পাওয়ার পথে রয়েছেন এবং বিসিবির সহায়তায় বাড়ি নির্মাণ শুরুর সম্ভাবনাও উজ্জ্বল হয়েছে।

আরআই/এমআরএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow