ফুটবলে সম্প্রীতির বার্তা নিয়ে ঢাকায় মাঠে নামল ১৬ এয়ারলাইন্স

ফিফা ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাঁপছে গোটা দুনিয়া। নানা শ্রেণি-পেশার মানুষ সামিল সেই উন্মাদনায়। এবার এতে যুক্ত হয়েছে বাংলাদেশ থেকে ফ্লাইট চালানো দেশি-বিদেশি এয়ারলাইন্সগুলো। উড়োজাহাজের ককপিট-কেবিন ছেড়ে ফুটবল নিয়ে ঢাকার মাঠে নেমেছেন তারা।  এভিয়েশন ও পর্যটন খাতের সাংবাদিকদের সংগঠন এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশের (এটিজেএফবি) আয়োজনে দেশে প্রথমবারের মতো শুরু হয়েছে ‘আন্তর্জাতিক এয়ারলাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ (এএফসি)-২০২৬।  শুক্রবার (০৩ জুলাই) সকালে ঢাকার গুলশান ইউথ ক্লাব টার্ফ মাঠে বর্ণাঢ্য এ আয়োজনের উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।  অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো ও আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা। ‘ওয়ান স্কাই, ওয়ান ফিল্ড, ওয়ান চ্যাম্পিয়ন’ প্রতিপাদ্যে আয়োজিত ২ দিনব্যাপী এ ফুটবল টুর্নামেন্টে অংশ নিয়েছে দেশি-বিদেশি ১৬টি এয়ারলাইন্স। শনিবার (০৪ জুলাই) ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে শেষ হবে এ টুর্নামেন্ট। এদিন উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দে

ফুটবলে সম্প্রীতির বার্তা নিয়ে ঢাকায় মাঠে নামল ১৬ এয়ারলাইন্স
ফিফা ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাঁপছে গোটা দুনিয়া। নানা শ্রেণি-পেশার মানুষ সামিল সেই উন্মাদনায়। এবার এতে যুক্ত হয়েছে বাংলাদেশ থেকে ফ্লাইট চালানো দেশি-বিদেশি এয়ারলাইন্সগুলো। উড়োজাহাজের ককপিট-কেবিন ছেড়ে ফুটবল নিয়ে ঢাকার মাঠে নেমেছেন তারা।  এভিয়েশন ও পর্যটন খাতের সাংবাদিকদের সংগঠন এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশের (এটিজেএফবি) আয়োজনে দেশে প্রথমবারের মতো শুরু হয়েছে ‘আন্তর্জাতিক এয়ারলাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ (এএফসি)-২০২৬।  শুক্রবার (০৩ জুলাই) সকালে ঢাকার গুলশান ইউথ ক্লাব টার্ফ মাঠে বর্ণাঢ্য এ আয়োজনের উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।  অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো ও আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা। ‘ওয়ান স্কাই, ওয়ান ফিল্ড, ওয়ান চ্যাম্পিয়ন’ প্রতিপাদ্যে আয়োজিত ২ দিনব্যাপী এ ফুটবল টুর্নামেন্টে অংশ নিয়েছে দেশি-বিদেশি ১৬টি এয়ারলাইন্স। শনিবার (০৪ জুলাই) ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে শেষ হবে এ টুর্নামেন্ট। এদিন উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম রিতা। উদ্বোধনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘বাংলাদেশের মানুষ ফুটবলপ্রেমী। বিশেষ করে ব্রাজিল ও আর্জেন্টিনাকে ঘিরে মানুষের যে আবেগ ও উন্মাদনা, তা বিশ্বজুড়েই পরিচিত। সেই ফুটবল ভালোবাসাকে ধারণ করেই এ ধরনের আয়োজন দেশের ফুটবলকে আরও এগিয়ে নিতে ভূমিকা রাখবে।’ বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো বলেন, ‘ব্রাজিলিয়ানদের কাছে ফুটবল শুধু প্রতিযোগিতা নয়, এটি আনন্দেরও প্রতীক। জয় অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে খেলাটিকে উপভোগ করাই সবচেয়ে বড় বিষয়।’ বাংলাদেশের ফুটবলপ্রেমীদের উদ্দেশে তিনি বলেন, ‘ফুটবল শান্তি ও সম্প্রীতির খেলা। প্রিয় দলকে সমর্থন করুন, আনন্দ করুন, তবে সবকিছু যেন শান্তিপূর্ণ থাকে। প্রতিদ্বন্দ্বিতা হবে শুধু মাঠে, মাঠের বাইরে নয়।’ আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা বলেন, ‘ফুটবল বিভিন্ন দেশ ও সংস্কৃতির মানুষকে একত্র করে। বাংলাদেশ, আর্জেন্টিনা, ব্রাজিল—সব দেশের মানুষের মধ্যে এ খেলাটি বন্ধুত্বের সেতুবন্ধন তৈরি করেছে।’ বাংলাদেশের ফুটবল আরও এগিয়ে যাক এবং দেশের তরুণ খেলোয়াড়রা যেন নিজেদের স্বপ্ন পূরণ করতে পারে—সেই প্রত্যাশা তার।  বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (এমডি ও সিইও) কাইজার সোহেল আহমেদ বলেন, ‘এ টুর্নামেন্ট শুধু প্রতিযোগিতা নয়, এভিয়েশন খাতের দেশি-বিদেশি অংশীদারদের মধ্যে বন্ধুত্ব, সহযোগিতা ও পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করবে।’   প্রথমবারের মতো দেশে এমন আয়োজন নিয়ে এটিজেএফবি সভাপতি তানজিম আনোয়ার বলেন, ‘গত এক দশকে বাংলাদেশের এভিয়েশন খাত উল্লেখযোগ্যভাবে বিকশিত হয়েছে। এ খাতের সঙ্গে যুক্ত দেশি-বিদেশি পেশাজীবীদের মধ্যে কর্মক্ষেত্রের বাইরে পারস্পরিক পরিচিতি, সৌহার্দ্য ও সম্পর্ক আরও দৃঢ় করার জন্য একটি সম্মিলিত প্ল্যাটফর্মের প্রয়োজন ছিল। এয়ারলাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ সেই প্রয়োজন পূরণে কার্যকর ভূমিকা রাখবে।’  টুর্নামেন্ট ডিরেক্টর ও এটিজেএফবির সাংগঠনিক সম্পাদক মো. আদনান রহমান বলেন, ‘এএফসি-২০২৬ শুধু একটি ফুটবল টুর্নামেন্ট নয়, বরং এটি দেশের এভিয়েশন খাতের দেশি-বিদেশি এয়ারলাইন্সগুলোর মধ্যে সম্প্রীতি, নেটওয়ার্কিং ও সুসম্পর্ক জোরদারের একটি উদ্যোগ। আন্তর্জাতিক মানের আয়োজন উপহার দিতে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে এবং ভবিষ্যতে এ টুর্নামেন্টকে এভিয়েশন খাতের অন্যতম মর্যাদাপূর্ণ বার্ষিক ক্রীড়া আসরে পরিণত করার লক্ষ্য নিয়ে কাজ চলছে।’ আয়োজক সংস্থা জানিয়েছে, এবারের টুর্নামেন্টে অংশ নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা, নভোএয়ার, এয়ার অ্যাস্ট্রা, এমিরেটস, কাতার এয়ারওয়েজ, সৌদিয়া, টার্কিশ এয়ারলাইন্স, এয়ার অ্যারাবিয়া, ইন্ডিগো, ইথিওপিয়ান এয়ারলাইন্স, এয়ার ইন্ডিয়া, থাই এয়ারওয়েজ, এয়ারএশিয়া, সিল্কওয়ে ওয়েস্ট এয়ারলাইন্স এবং ফ্লাই দুবাই।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow