ফুলপুরে ৩ অবৈধ ইটভাটায় ৬ লাখ টাকা জরিমানা
ময়মনসিংহের ফুলপুরে অবৈধভাবে পরিচালিত তিনটি ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে মোট ৬ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত এবং কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার (২৮ এপ্রিল ২০২৬) উপজেলার ভাইটকান্দি ইউনিয়নে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলাম শফিক। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী ‘সেরা ব্রিকস’, ‘সুরমা ব্রিকস’ ও ‘সফল ব্রিকস’-কে পৃথকভাবে ২ লাখ টাকা করে জরিমানা করা হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তর ও পুলিশ সদস্যরা সহযোগিতা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.শফিকুল ইসলাম শফিক জানান,পরিবেশ সুরক্ষা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি সতর্ক করেন।
ময়মনসিংহের ফুলপুরে অবৈধভাবে পরিচালিত তিনটি ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে মোট ৬ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত এবং কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল ২০২৬) উপজেলার ভাইটকান্দি ইউনিয়নে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলাম শফিক। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী ‘সেরা ব্রিকস’, ‘সুরমা ব্রিকস’ ও ‘সফল ব্রিকস’-কে পৃথকভাবে ২ লাখ টাকা করে জরিমানা করা হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তর ও পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.শফিকুল ইসলাম শফিক জানান,পরিবেশ সুরক্ষা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি সতর্ক করেন।
What's Your Reaction?