ফুলবাড়িয়ায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার সন্তোষপুর বনাঞ্চলে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হয়েছে।শনিবার ময়মনসিংহ বন বিভাগের উদ্যোগে রসুলপুর রেঞ্জের আওতায় সন্তোষপুর বিট এলাকায় বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ কামরুল হাসান মিলন। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, এই গাছ পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বনজ সম্পদ রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।বন বিভাগের তথ্যমতে, চলতি বছরে সন্তোষপুর বিট এলাকায় এই কর্মসূচির অংশ হিসেবে ২৫ হেক্টর জমিতে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে।এতে উপস্থিত ছিলেন রসুলপুর রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মকরুল ইসলাম আকন্দ, সন্তোষপুর বিটের ডেপুটি রেঞ্জার মো. এমদাদুল হক, জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাহবুবুর রশীদ ফরাজী, সিবিএসটির অধ্যাপক মোবারক হোসাইন মল্লিক, ইউনিয়ন জামায়াতের আবু বকর সিদ্দিক, জামায়াত নেতা আবু রাশেদ তালুকদারসহ অন্যান্যরা।এদিন এই কর্মসূচির পৃথক আয়োজনে বৃক্ষরোপণ করেন বিএনপি নেতা শামছুর রহমান সুমন, ইউনিয়ন যুবদলের সভাপতি আ. রহিম, বিএনপি নেতা আসাদ, খোরশেদ আ

ফুলবাড়িয়ায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার সন্তোষপুর বনাঞ্চলে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার ময়মনসিংহ বন বিভাগের উদ্যোগে রসুলপুর রেঞ্জের আওতায় সন্তোষপুর বিট এলাকায় বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ কামরুল হাসান মিলন। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, এই গাছ পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বনজ সম্পদ রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

বন বিভাগের তথ্যমতে, চলতি বছরে সন্তোষপুর বিট এলাকায় এই কর্মসূচির অংশ হিসেবে ২৫ হেক্টর জমিতে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে।

এতে উপস্থিত ছিলেন রসুলপুর রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মকরুল ইসলাম আকন্দ, সন্তোষপুর বিটের ডেপুটি রেঞ্জার মো. এমদাদুল হক, জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাহবুবুর রশীদ ফরাজী, সিবিএসটির অধ্যাপক মোবারক হোসাইন মল্লিক, ইউনিয়ন জামায়াতের আবু বকর সিদ্দিক, জামায়াত নেতা আবু রাশেদ তালুকদারসহ অন্যান্যরা।

এদিন এই কর্মসূচির পৃথক আয়োজনে বৃক্ষরোপণ করেন বিএনপি নেতা শামছুর রহমান সুমন, ইউনিয়ন যুবদলের সভাপতি আ. রহিম, বিএনপি নেতা আসাদ, খোরশেদ আলম প্রমুখ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow