ফুলবাড়িয়ায় তাল গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বক্তা ইউনিয়নের কালনাজানী গ্রামে তালগাছ থেকে পড়ে মাহফুজ (৩২) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত একই গ্রামের আ. মান্নানের একমাত্র ছেলে মাহফুজ। সে পেশায় কৃষক ছিলেন। আজ শুক্রবার (৫ জুন) দুপুরে বাড়ির পাশে তালগাছ থেকে কচি তাল পাড়তে বাঁশ দিয়ে গাছে উঠেন মাহফুজ। প্রায় ৫০ ফুট উপরে উঠার পর বাঁশ ভেঙ্গে মাটিতে পড়ে গুরুতর আহত হয়। পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যল কলেজ হাসপাতালে নিয়েগেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবার ও স্থানীয়দের সাথে কথা বলে জানাগেছে, দুপুরে বাড়ির পূর্বপাশে সামাজিক কবরস্থান সংলগ্ন তালগাছ থেকে তালের আঁশরা (কচিতাল) পারার জন্য গাছের সাথে বাঁশ বেঁধে তাল গাছে উঠতে থাকেন। প্রায় ৫০ ফুট উপড়ে উঠার পর বাঁশ ভেঙ্গে মাটিতে পড়ে গিয়ে তার মৃত্যু হয়। ফুলবাড়িয়া থানার ওসি মোহাম্মদ রাশেদুল হাসান বলেছেন, তালগাছ থেকে পরে মৃত্যুর ঘটনা তাকে কেউ অবগত করেননি।

ফুলবাড়িয়ায় তাল গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বক্তা ইউনিয়নের কালনাজানী গ্রামে তালগাছ থেকে পড়ে মাহফুজ (৩২) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত একই গ্রামের আ. মান্নানের একমাত্র ছেলে মাহফুজ। সে পেশায় কৃষক ছিলেন।

আজ শুক্রবার (৫ জুন) দুপুরে বাড়ির পাশে তালগাছ থেকে কচি তাল পাড়তে বাঁশ দিয়ে গাছে উঠেন মাহফুজ। প্রায় ৫০ ফুট উপরে উঠার পর বাঁশ ভেঙ্গে মাটিতে পড়ে গুরুতর আহত হয়। পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যল কলেজ হাসপাতালে নিয়েগেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবার ও স্থানীয়দের সাথে কথা বলে জানাগেছে, দুপুরে বাড়ির পূর্বপাশে সামাজিক কবরস্থান সংলগ্ন তালগাছ থেকে তালের আঁশরা (কচিতাল) পারার জন্য গাছের সাথে বাঁশ বেঁধে তাল গাছে উঠতে থাকেন। প্রায় ৫০ ফুট উপড়ে উঠার পর বাঁশ ভেঙ্গে মাটিতে পড়ে গিয়ে তার মৃত্যু হয়।

ফুলবাড়িয়া থানার ওসি মোহাম্মদ রাশেদুল হাসান বলেছেন, তালগাছ থেকে পরে মৃত্যুর ঘটনা তাকে কেউ অবগত করেননি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow