ফুয়েল কার্ড ছাড়া পেট্রোল বিক্রি, ফিলিং স্টেশনকে জরিমানা
দিনাজপুরের ঘোড়াঘাটে প্রশাসনের নির্দেশনা অমান্য করে ফুয়েল কার্ড ছাড়াই প্রায় ১৫০০ লিটার পেট্রোল বিক্রির দায়ে একটি ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২২ এপ্রিল) দুপুরে পৌর শহরের ‘সাধনা ফিলিং স্টেশন’-এ এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি পরিচালনা করেন ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবানা তানজিন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, স্থানীয় পর্যায়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা আনতে এবং অবৈধ মজুত রোধে মোটরসাইকেলে তেল বিক্রির ক্ষেত্রে ফুয়েল কার্ড বাধ্যতামূলক করা হয়েছে। তবে সাধনা ফিলিং স্টেশন এই নিয়ম অমান্য করে অবাধে পেট্রোল বিক্রি করছে, এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
অভিযানকালে ভ্রাম্যমাণ আদালত ওই প্রতিষ্ঠানের বিক্রয় রেজিস্টার খাতা পর্যালোচনা করে। এতে দেখা যায়, কোনো ধরনের ফুয়েল কার্ড ছাড়াই তারা প্রায় ১৫০০ লিটার পেট্রোল বিক্রি করেছে। প্রতিষ্ঠানের দায়িত্বরত কর্মকর্তারা এই অনিয়মের বিষয়টি আদালতের কাছে স্বীকার করেন। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিকে তাৎক্ষণিকভাবে ২০
দিনাজপুরের ঘোড়াঘাটে প্রশাসনের নির্দেশনা অমান্য করে ফুয়েল কার্ড ছাড়াই প্রায় ১৫০০ লিটার পেট্রোল বিক্রির দায়ে একটি ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২২ এপ্রিল) দুপুরে পৌর শহরের ‘সাধনা ফিলিং স্টেশন’-এ এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি পরিচালনা করেন ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবানা তানজিন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, স্থানীয় পর্যায়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা আনতে এবং অবৈধ মজুত রোধে মোটরসাইকেলে তেল বিক্রির ক্ষেত্রে ফুয়েল কার্ড বাধ্যতামূলক করা হয়েছে। তবে সাধনা ফিলিং স্টেশন এই নিয়ম অমান্য করে অবাধে পেট্রোল বিক্রি করছে, এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
অভিযানকালে ভ্রাম্যমাণ আদালত ওই প্রতিষ্ঠানের বিক্রয় রেজিস্টার খাতা পর্যালোচনা করে। এতে দেখা যায়, কোনো ধরনের ফুয়েল কার্ড ছাড়াই তারা প্রায় ১৫০০ লিটার পেট্রোল বিক্রি করেছে। প্রতিষ্ঠানের দায়িত্বরত কর্মকর্তারা এই অনিয়মের বিষয়টি আদালতের কাছে স্বীকার করেন। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিকে তাৎক্ষণিকভাবে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রমের পুনরাবৃত্তি ঘটলে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের সতর্কবার্তা দেওয়া হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবানা তানজিন বলেন, জ্বালানি খাতে সরকারি নির্দেশনা বাস্তবায়ন এবং শৃঙ্খলা বজায় রাখতে আমাদের নিয়মিত তদারকি চলছে। কোনো প্রতিষ্ঠান নিয়ম ভঙ্গ করে তেল বিক্রি করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।