ফেনীতে তাঁতী দল নেতাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

ফেনীর সোনাগাজীতে তাঁতী দলের এক নেতাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বগাদানা ইউনিয়নের গুনক গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আইয়ুব নবী তারেক (২৬) বগাদানা ইউনিয়ন তাঁতী দলের সাংগঠনিক সম্পাদক ও গুনক গ্রামের কামাল উদ্দিনের ছেলে। কামাল উদ্দিন বলেন, ‘ইফতারের পর একই বাড়ির ওহিদুর রহমানের স্ত্রী নাহার আমার ছেলেকে তাদের ছেলে নাহিদ ও তার স্ত্রীর মধ্যে চলমান পারিবারিক সমস্যা সমাধানের কথা বলে ডেকে নেন। তারেক ঘটনাস্থলে গেলে পূর্ব পরিকল্পিতভাবে নাহিদ, সাঈদ, নিলয় ও নাহার দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে দেখি ছেলের নিথর দেহ মাটিতে পড়ে রয়েছে। তখনো ডাকাত বলে চিৎকার করে লাঠি দিয়ে শরীরে এলোপাতাড়ি আঘাত করছিল। আমি এ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’ স্থানীয় বাসিন্দারা জানান, তারেকের সঙ্গে নাহিদের স্ত্রীর সম্পর্ক নিয়ে এলাকায় গুঞ্জন ছিল। একে কেন্দ্র করেই হত্যাকাণ্ডটি ঘটতে পারে বলে ধারণা করছেন তারা। আবদুল গফুর নামের এক প্রতিবেশী বলেন, ‘কিছুদিন আগে স্থানীয় সাবেক ইউপি সদস্য আবদুল হক চৌধুর

ফেনীতে তাঁতী দল নেতাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

ফেনীর সোনাগাজীতে তাঁতী দলের এক নেতাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বগাদানা ইউনিয়নের গুনক গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আইয়ুব নবী তারেক (২৬) বগাদানা ইউনিয়ন তাঁতী দলের সাংগঠনিক সম্পাদক ও গুনক গ্রামের কামাল উদ্দিনের ছেলে।

কামাল উদ্দিন বলেন, ‘ইফতারের পর একই বাড়ির ওহিদুর রহমানের স্ত্রী নাহার আমার ছেলেকে তাদের ছেলে নাহিদ ও তার স্ত্রীর মধ্যে চলমান পারিবারিক সমস্যা সমাধানের কথা বলে ডেকে নেন। তারেক ঘটনাস্থলে গেলে পূর্ব পরিকল্পিতভাবে নাহিদ, সাঈদ, নিলয় ও নাহার দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে দেখি ছেলের নিথর দেহ মাটিতে পড়ে রয়েছে। তখনো ডাকাত বলে চিৎকার করে লাঠি দিয়ে শরীরে এলোপাতাড়ি আঘাত করছিল। আমি এ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

স্থানীয় বাসিন্দারা জানান, তারেকের সঙ্গে নাহিদের স্ত্রীর সম্পর্ক নিয়ে এলাকায় গুঞ্জন ছিল। একে কেন্দ্র করেই হত্যাকাণ্ডটি ঘটতে পারে বলে ধারণা করছেন তারা।

আবদুল গফুর নামের এক প্রতিবেশী বলেন, ‘কিছুদিন আগে স্থানীয় সাবেক ইউপি সদস্য আবদুল হক চৌধুরীর কাছে নাহিদ তার স্ত্রীর সঙ্গে তারেকের সম্পর্ক রয়েছে জানিয়ে বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদের অনুরোধ করেন। তবে তারেক এই ধরনের কোনো ঘটনার সঙ্গে জড়িত ছিলেন বলে আমার জানা নেই। সেই ঘটনার জের ধরেই এ হত্যাকাণ্ড।’

এদিকে, খবর পেয়ে সোনাগাজী মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, ঘটনাস্থল থেকে একটি কিরিচ জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।

এবিএএম/একিউএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow