ফের ইরাকে ফ্লাইট চালু করতে যাচ্ছে কাতার এয়ারওয়েজ

ইরাকের বিভিন্ন গন্তব্যে পুনরায় ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে কাতার এয়ারওয়েজ। আগামী ১০ মে থেকে বিমান সংস্থাটি ফ্লাইট শুরু করবে।  শনিবার বিমান সংস্থাটির বরাতে আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, বাগদাদ, বসরা ও এরবিল বিমানবন্দরে নিয়মিত ফ্লাইট পুনরায় চালু করা হবে। এ জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করছে কাতার এয়ারওয়েজ।  ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর গত ২৮ ফেব্রুয়ারি আঞ্চলিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কাতার তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। সে সময় যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করাই ছিল মূল লক্ষ্য বলে জানানো হয়। পরবর্তীতে ৬ মার্চ আংশিকভাবে আকাশসীমা পুনরায় চালু করা হয়। বর্তমান পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হওয়ায় ইরাকগামী ফ্লাইট পুনরায় শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow