ফের সেঞ্চুরি, থামানোই যাচ্ছে না ‘রানমেশিন’ বাবর আজমকে!

বাবর আজম টি-টোয়েন্টিতে অচল, মুখরোচক এমন একটি গল্প দাঁড় করিয়ে ফেলা হয়েছিল। কিন্তু বাবরের মানের ব্যাটার যে বিশ্বক্রিকেটেই হাতেগোনা, সেটি তিনি প্রমাণ করে চলেছেন। ব্যাট হাতেই সমালোচকদের জবাব দিচ্ছেন বাবর। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দুই ম্যাচ আগেই কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে হাঁকিয়েছিলেন অপরাজিত সেঞ্চুরি। ৫২ বলে ১০০ রানের ইনিংস বেরিয়ে আসে বাবরের ব্যাট থেকে। পরের দুই ম্যাচে খেলেন ২৫ আর ৫৯ রানের ইনিংস। এবার ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে আরেকটি সেঞ্চুরি বাবরের। মঙ্গলবারের ম্যাচে ৫৯ বলে ১২ চার আর ৪ ছক্কায় ১০৩ রান করেন বাবর। তাতে করে তার দল পেশোয়ার জালমি নিশ্চিত করেছে ফাইনাল। প্রথমে ব্যাট করে বাবরের সেঞ্চুরিতে ভর করে ৭ উইকেটে ২২১ রান তোলে পেশোয়ার। জবাবে ১৮.৪ ওভারে ১৫১ রানে গুটিয়ে যায় ইসলামাবাদ। পিএসএলে সবশেষ ১০ ইনিংসে একবারও এক অংকের ঘরে আউট হননি বাবর। হাঁকিয়েছেন তিনটি ফিফটি আর দুটি সেঞ্চুরি। তিনবারই ছিলেন অপরাজিত। বাবরের শেষ দশ ইনিংস দেখলে যে কোনো ব্যাটারেরই ঈর্ষা হবে (১০৩, ৫৯, ২৫, ১০০*, ৭১*, ১৮, ৪৩, ৮৭*, ৪৩, ৩৯)। এমন ফর্মের পর আর বলার সুযোগ আছে বাবর টি-টোয়েন্টি ফরম্যাটে চলনসই নন? এমএমআর

ফের সেঞ্চুরি, থামানোই যাচ্ছে না ‘রানমেশিন’ বাবর আজমকে!

বাবর আজম টি-টোয়েন্টিতে অচল, মুখরোচক এমন একটি গল্প দাঁড় করিয়ে ফেলা হয়েছিল। কিন্তু বাবরের মানের ব্যাটার যে বিশ্বক্রিকেটেই হাতেগোনা, সেটি তিনি প্রমাণ করে চলেছেন। ব্যাট হাতেই সমালোচকদের জবাব দিচ্ছেন বাবর।

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দুই ম্যাচ আগেই কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে হাঁকিয়েছিলেন অপরাজিত সেঞ্চুরি। ৫২ বলে ১০০ রানের ইনিংস বেরিয়ে আসে বাবরের ব্যাট থেকে।

পরের দুই ম্যাচে খেলেন ২৫ আর ৫৯ রানের ইনিংস। এবার ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে আরেকটি সেঞ্চুরি বাবরের। মঙ্গলবারের ম্যাচে ৫৯ বলে ১২ চার আর ৪ ছক্কায় ১০৩ রান করেন বাবর। তাতে করে তার দল পেশোয়ার জালমি নিশ্চিত করেছে ফাইনাল।

প্রথমে ব্যাট করে বাবরের সেঞ্চুরিতে ভর করে ৭ উইকেটে ২২১ রান তোলে পেশোয়ার। জবাবে ১৮.৪ ওভারে ১৫১ রানে গুটিয়ে যায় ইসলামাবাদ।

পিএসএলে সবশেষ ১০ ইনিংসে একবারও এক অংকের ঘরে আউট হননি বাবর। হাঁকিয়েছেন তিনটি ফিফটি আর দুটি সেঞ্চুরি। তিনবারই ছিলেন অপরাজিত।

বাবরের শেষ দশ ইনিংস দেখলে যে কোনো ব্যাটারেরই ঈর্ষা হবে (১০৩, ৫৯, ২৫, ১০০*, ৭১*, ১৮, ৪৩, ৮৭*, ৪৩, ৩৯)। এমন ফর্মের পর আর বলার সুযোগ আছে বাবর টি-টোয়েন্টি ফরম্যাটে চলনসই নন?

এমএমআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow