ফের হলিউডের স্পাই-থ্রিলার সিরিজে প্রিয়াঙ্কা চোপড়া
হলিউড কাঁপাতে আবারও ফিরছেন দেশি গার্ল খ্যাঁত বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। গত বছরের টানটান উত্তেজনা আর অ্যাকশনের রেশ কাটতে না কাটতেই নতুন এক মিশনে নামছেন এই অভিনেত্রী। ওটিটি দুনিয়ার অন্যতম আলোচিত স্পাই-থ্রিলার সিরিজ ‘সিটাডেল’-এর দ্বিতীয় সিজনে আবারও নাদিয়া সিং হয়ে পর্দায় ঝড় তুলতে প্রস্তুত তিনি। প্রথম কিস্তিতে নিজের দুর্ধর্ষ অ্যাকশন আর গ্ল্যামারে দর্শকদের মন্ত্রমুগ্ধ করার পর, এবার প্রাইম ভিডিওর এই মেগা প্রজেক্টে ফের দেখা যাবে এই সুন্দরীকে।
মঙ্গলবার (২১ এপ্রিল) সিরিজটির দ্বিতীয় সিজনের ট্রেলার প্রকাশ করেছে স্ট্রিমিং প্লাটফর্ম প্রাইম ভিডিও। অ্যাকশনে ভরপুর এই ট্রেলার প্রকাশের পাশাপাশি জানানো হয় এর মুক্তির তারিখ।
চলতি বছরের আগামী ৬ মে থেকে সিরিজটির স্ট্রিমিং শুরু হতে চলেছে। প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে এই সিজনেও কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা রিচার্ড ম্যাডেনকে।
‘সিটাডেল’ মূলত বিশ্বসেরা একদল এলিট গোয়েন্দাদের গল্প। ম্যান্টিকোর নামের একটি শক্তিশালী অপরাধী চক্রের হাতে ধ্বংস হয়ে যাওয়া এক গোয়েন্দা সংস্থার সদস্য ছিলেন মেসন কেন (রিচার্ড ম্যাডেন), নাদিয়া সিং (প্রিয়াঙ্কা চোপড়া) ও বার্
হলিউড কাঁপাতে আবারও ফিরছেন দেশি গার্ল খ্যাঁত বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। গত বছরের টানটান উত্তেজনা আর অ্যাকশনের রেশ কাটতে না কাটতেই নতুন এক মিশনে নামছেন এই অভিনেত্রী। ওটিটি দুনিয়ার অন্যতম আলোচিত স্পাই-থ্রিলার সিরিজ ‘সিটাডেল’-এর দ্বিতীয় সিজনে আবারও নাদিয়া সিং হয়ে পর্দায় ঝড় তুলতে প্রস্তুত তিনি। প্রথম কিস্তিতে নিজের দুর্ধর্ষ অ্যাকশন আর গ্ল্যামারে দর্শকদের মন্ত্রমুগ্ধ করার পর, এবার প্রাইম ভিডিওর এই মেগা প্রজেক্টে ফের দেখা যাবে এই সুন্দরীকে।
মঙ্গলবার (২১ এপ্রিল) সিরিজটির দ্বিতীয় সিজনের ট্রেলার প্রকাশ করেছে স্ট্রিমিং প্লাটফর্ম প্রাইম ভিডিও। অ্যাকশনে ভরপুর এই ট্রেলার প্রকাশের পাশাপাশি জানানো হয় এর মুক্তির তারিখ।
চলতি বছরের আগামী ৬ মে থেকে সিরিজটির স্ট্রিমিং শুরু হতে চলেছে। প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে এই সিজনেও কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা রিচার্ড ম্যাডেনকে।
‘সিটাডেল’ মূলত বিশ্বসেরা একদল এলিট গোয়েন্দাদের গল্প। ম্যান্টিকোর নামের একটি শক্তিশালী অপরাধী চক্রের হাতে ধ্বংস হয়ে যাওয়া এক গোয়েন্দা সংস্থার সদস্য ছিলেন মেসন কেন (রিচার্ড ম্যাডেন), নাদিয়া সিং (প্রিয়াঙ্কা চোপড়া) ও বার্নার্ড অরলিক (স্ট্যানলি তুচি)। স্মৃতিলোপ পাওয়া এই গোয়েন্দাদের পুনরুত্থান ও লড়াই নিয়েই সিরিজের মূল কাহিনী।
এদিকে নতুন সিজনে দেখা যাবে, পৃথিবীকে এক ভয়াবহ ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করতে এই তিন গোয়েন্দা আবারও অ্যাকশনে নামছেন। নিজেদের লক্ষ্য পূরণে তারা নতুন এক দল গঠন করেন এবং বিশ্বজুড়ে শুরু হয় তাদের শ্বাসরুদ্ধকর মিশন। এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এবারের সিজনটি আগের চেয়ে আরও বেশি রোমাঞ্চকর হতে যাচ্ছে।