ফেরদৌস চৌধুরীর ‘ভুল’ তোমাকে সরি...

‘ভুল’ তোমাকে সরি       শুভেচ্ছা আর সদিচ্ছাটা নিলাম বদ ইচ্ছেটা বিদায় করে দিলাম। আটকে পড়ে নষ্ট লোভের ফাঁদে নিজের হাতে বিপদ নিলাম কাঁধে।     এখন বুঝি হৃদয় অনেক দামি ভুল পথে আর পা দেবো না আমি। লোভটা হলো সর্বনাশের মূলে বোধ ও বিবেক শিকেয় রাখে তুলে।     নষ্ট করে চরিত্র ও রুচি সদিচ্ছাতে হৃদয় থাকে শুচি। ছিল যাদের জঘন্য ভুল ইচ্ছে আজ অনেকেই তার খেসারত দিচ্ছে।     পারছি না আর থাকতে পাশে ভুল তোমাকে সরি মুক্ত জীবন থাকতে কেন বন্দি হয়ে মরি।     তাই ওঠে না ভুলের কাছে সারেন্ডারের প্রশ্নই ভুল বলে, তোর যা খুশি কর্ আমি তো তোর বস নই।

ফেরদৌস চৌধুরীর ‘ভুল’ তোমাকে সরি...

‘ভুল’ তোমাকে সরি

 

 

 

শুভেচ্ছা আর সদিচ্ছাটা নিলাম
বদ ইচ্ছেটা বিদায় করে দিলাম।
আটকে পড়ে নষ্ট লোভের ফাঁদে
নিজের হাতে বিপদ নিলাম কাঁধে।

 

 

এখন বুঝি হৃদয় অনেক দামি
ভুল পথে আর পা দেবো না আমি।
লোভটা হলো সর্বনাশের মূলে
বোধ ও বিবেক শিকেয় রাখে তুলে।

 

 

নষ্ট করে চরিত্র ও রুচি
সদিচ্ছাতে হৃদয় থাকে শুচি।
ছিল যাদের জঘন্য ভুল ইচ্ছে
আজ অনেকেই তার খেসারত দিচ্ছে।

 

 

পারছি না আর থাকতে পাশে
ভুল তোমাকে সরি
মুক্ত জীবন থাকতে কেন
বন্দি হয়ে মরি।

 

 

তাই ওঠে না ভুলের কাছে
সারেন্ডারের প্রশ্নই
ভুল বলে, তোর যা খুশি কর্
আমি তো তোর বস নই।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow