ফেসবুকে পোস্ট দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রামের বাকলিয়ায় এসএসসি পরীক্ষার ফলাফলে অকৃতকার্য হয়ে মানসিকভাবে ভেঙে পড়ে আদনানুজ্জামান নিহাল (১৯) নামে এক শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ আগস্ট) সকালে নগরের বাকলিয়া থানাধীন কালামিয়া বাজার এলাকার নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।  নিহত আদনানুজ্জামান নিহাল নগরের পূর্ব বাকলিয়া সিটি করপোরেশন বালক উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের এসএসসি পরীক্ষার্থী ছিল। সে মো. আনিসুজ্জামানের ছেলে। পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, সোমবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর নিহাল ৫টি বিষয়ে অকৃতকার্য হয়। ফল প্রকাশের পর থেকেই সে মানসিকভাবে ভেঙে পড়েছিল বলে পরিবারের সদস্যরা জানান। মৃত্যুর আগে নিহালের ফেসবুক স্টোরিতে দেওয়া একটি পোস্ট নিয়েও পরিবারের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে। সেখানে নিজের ফলাফল নিয়ে হতাশা প্রকাশ করে মা-বাবার কাছে ক্ষমা চায় নিহাল।  পোস্টে সে লিখেছিল, ‘কি করে গর্ব হবে মা! আজ সবাই সবার আব্বু আম্মুর মুখে হাসি ফুটাতে পেরেছে, কিন্তু আমি পারলাম না তোমাদের মুখের হাসি ফুটাতে। আমি তোমাদের কিছুই দিতে পারি নাই, শুধু ব্যর্থতা ছাড়া। তোমাদের কাছে আমি মাফ চাই, আমাকে মাফ করে দিও।’ নিহতে

ফেসবুকে পোস্ট দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রামের বাকলিয়ায় এসএসসি পরীক্ষার ফলাফলে অকৃতকার্য হয়ে মানসিকভাবে ভেঙে পড়ে আদনানুজ্জামান নিহাল (১৯) নামে এক শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১১ আগস্ট) সকালে নগরের বাকলিয়া থানাধীন কালামিয়া বাজার এলাকার নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। 

নিহত আদনানুজ্জামান নিহাল নগরের পূর্ব বাকলিয়া সিটি করপোরেশন বালক উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের এসএসসি পরীক্ষার্থী ছিল। সে মো. আনিসুজ্জামানের ছেলে।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, সোমবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর নিহাল ৫টি বিষয়ে অকৃতকার্য হয়। ফল প্রকাশের পর থেকেই সে মানসিকভাবে ভেঙে পড়েছিল বলে পরিবারের সদস্যরা জানান।

মৃত্যুর আগে নিহালের ফেসবুক স্টোরিতে দেওয়া একটি পোস্ট নিয়েও পরিবারের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে। সেখানে নিজের ফলাফল নিয়ে হতাশা প্রকাশ করে মা-বাবার কাছে ক্ষমা চায় নিহাল। 

পোস্টে সে লিখেছিল, ‘কি করে গর্ব হবে মা! আজ সবাই সবার আব্বু আম্মুর মুখে হাসি ফুটাতে পেরেছে, কিন্তু আমি পারলাম না তোমাদের মুখের হাসি ফুটাতে। আমি তোমাদের কিছুই দিতে পারি নাই, শুধু ব্যর্থতা ছাড়া। তোমাদের কাছে আমি মাফ চাই, আমাকে মাফ করে দিও।’

নিহতের চাচা শাখাওয়াত বলেন, সোমবার রাতে নিহাল স্বাভাবিকভাবেই ঘুমাতে যায়। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে পরিবারের সদস্যরা তাকে কক্ষের ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাকে দ্রুত নিচে নামানো হয়। খবর পেয়ে বাকলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পরিবারের সদস্যদের ভাষ্য, ফলাফল প্রত্যাশিত না হওয়ায় নিহাল হতাশ হয়ে পড়েছিল। তবে ঠিক কী কারণে সে এমন চরম সিদ্ধান্ত নিয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবির বলেন, নিহাল এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর পরিবারের অগোচরে নিজ বাসায় আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow