ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জীবনের ইতি টানলেন রাকিব

ময়মনসিংহের ফুলবাড়ীয়া পৌর শহরে ফেসবুক আইডিতে আবেগঘন স্ট্যাটাস দিয়ে রুবায়েত হাসান রাকিব (২৩) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। সোমবার (৪ মে) ভোরে পৌর শহরের পোস্ট অফিস সংলগ্ন একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। মৃত রাকিব উপজেলার বালিয়ান ইউনিয়নের বৈদ্যবাড়ী এলাকার লাল মিয়ার ছেলে। তিনি ফুলবাড়ীয়া পৌর শহরের একটি সুপার মার্কেটে কসমেটিকস ব্যবসা করতেন। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৯ এপ্রিল নুসরাত জাহান রীথি নামে এক তরুণীকে ময়মনসিংহের একটি আদালতের মাধ্যমে বিয়ে করেন রাকিব। কিন্তু বিয়ের মাত্র কয়েক দিন পরই তাদের দাম্পত্য জীবনে চরম কলহ শুরু হয়। রাকিবের পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই স্ত্রীর পক্ষ থেকে নানাভাবে মানসিক চাপ দেওয়া হচ্ছিল। আত্মহত্যার আগে রাকিব তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে একটি দীর্ঘ স্ট্যাটাস দেন। সেখানে তিনি তার মৃত্যুর জন্য স্ত্রী রীথি, শ্বশুর, শ্যালক ও স্ত্রীর মামাসহ পুরো পরিবারকে দায়ী করেন। স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, উভয়ের সম্মতিতে ‘কোর্ট ম্যারেজ’ হলেও পরবর্তীতে রীথি দাবি করেন যে তিনি রাগের মাথায় বিয়ে করেছেন। এছাড়া রাকিবের সরকারি চাকরি না থাকলে তিনি সংসার করবেন না বলেও

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জীবনের ইতি টানলেন রাকিব
ময়মনসিংহের ফুলবাড়ীয়া পৌর শহরে ফেসবুক আইডিতে আবেগঘন স্ট্যাটাস দিয়ে রুবায়েত হাসান রাকিব (২৩) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। সোমবার (৪ মে) ভোরে পৌর শহরের পোস্ট অফিস সংলগ্ন একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। মৃত রাকিব উপজেলার বালিয়ান ইউনিয়নের বৈদ্যবাড়ী এলাকার লাল মিয়ার ছেলে। তিনি ফুলবাড়ীয়া পৌর শহরের একটি সুপার মার্কেটে কসমেটিকস ব্যবসা করতেন। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৯ এপ্রিল নুসরাত জাহান রীথি নামে এক তরুণীকে ময়মনসিংহের একটি আদালতের মাধ্যমে বিয়ে করেন রাকিব। কিন্তু বিয়ের মাত্র কয়েক দিন পরই তাদের দাম্পত্য জীবনে চরম কলহ শুরু হয়। রাকিবের পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই স্ত্রীর পক্ষ থেকে নানাভাবে মানসিক চাপ দেওয়া হচ্ছিল। আত্মহত্যার আগে রাকিব তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে একটি দীর্ঘ স্ট্যাটাস দেন। সেখানে তিনি তার মৃত্যুর জন্য স্ত্রী রীথি, শ্বশুর, শ্যালক ও স্ত্রীর মামাসহ পুরো পরিবারকে দায়ী করেন। স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, উভয়ের সম্মতিতে ‘কোর্ট ম্যারেজ’ হলেও পরবর্তীতে রীথি দাবি করেন যে তিনি রাগের মাথায় বিয়ে করেছেন। এছাড়া রাকিবের সরকারি চাকরি না থাকলে তিনি সংসার করবেন না বলেও সাফ জানিয়ে দেন। এই মানসিক যন্ত্রণা সইতে না পেরেই রাকিব আত্মহননের পথ বেছে নেন বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ফুলবাড়ীয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে। মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল হাসান জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও ফেসবুক স্ট্যাটাসের সত্যতা যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow