ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা ছাত্রদল নেতার

সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে স্বেচ্ছায় রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন জামালপুর জেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মো. রাশেদুল হাসান (বাহারম)।  শনিবার ( ২৫ এপ্রিল) রাতে তার ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাসের মাধ্যমে এ সিদ্ধান্ত জানান। বাহারম  জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জোড়খালী ইউনিয়নের কুকুরমারি এলাকার রফিকুল ইসলামের পুত্র।  মো. রাশেদুল হাসান (বাহারম) ওই ছাত্রদল নেতার পোস্টটি হুবহু দেওয়া হলো : ‘আসসালামু আলাইকুম। আমি আপনাদের কারো প্রিয়, কারো অপ্রিয় হতে পারি। তবে সব সময় সমাজ ও দেশের কল্যাণে কথা বলেছি, ভবিষ্যতেও বলবো— সে যেই হোক না কেন।  সত্য কথা বলার জন্য কোনো প্ল্যাটফর্মের প্রয়োজন হয় না। আমি, মো. রাশেদুল হাসান (বাহারম), বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জামালপুর জেলা শাখার সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক। কিন্তু এখন থেকে আমি স্বেচ্ছায় রাজনীতি থেকে সরে দাঁড়াচ্ছি। পুরো পরিবারের দায়িত্ব আমার কাঁধে পড়াতে, আমার রাজনীতি থেকে সরে দাঁড়াতে হচ্ছে। তাই পরিবারের দায়িত্ব কাঁধে নিয়ে আমি আমার পেশা— চাকরিতে সক্রিয় থাকছি। আমি এই দেশের একজন সচেতন নাগরিক হিসেবে অন্যায়ের বিরুদ্ধে সব সময় সোচ্চার

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা ছাত্রদল নেতার

সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে স্বেচ্ছায় রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন জামালপুর জেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মো. রাশেদুল হাসান (বাহারম)। 

শনিবার ( ২৫ এপ্রিল) রাতে তার ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাসের মাধ্যমে এ সিদ্ধান্ত জানান। বাহারম  জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জোড়খালী ইউনিয়নের কুকুরমারি এলাকার রফিকুল ইসলামের পুত্র। 

মো. রাশেদুল হাসান (বাহারম) ওই ছাত্রদল নেতার পোস্টটি হুবহু দেওয়া হলো : ‘আসসালামু আলাইকুম। আমি আপনাদের কারো প্রিয়, কারো অপ্রিয় হতে পারি। তবে সব সময় সমাজ ও দেশের কল্যাণে কথা বলেছি, ভবিষ্যতেও বলবো— সে যেই হোক না কেন। 

সত্য কথা বলার জন্য কোনো প্ল্যাটফর্মের প্রয়োজন হয় না। আমি, মো. রাশেদুল হাসান (বাহারম), বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জামালপুর জেলা শাখার সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক। কিন্তু এখন থেকে আমি স্বেচ্ছায় রাজনীতি থেকে সরে দাঁড়াচ্ছি।

পুরো পরিবারের দায়িত্ব আমার কাঁধে পড়াতে, আমার রাজনীতি থেকে সরে দাঁড়াতে হচ্ছে। তাই পরিবারের দায়িত্ব কাঁধে নিয়ে আমি আমার পেশা— চাকরিতে সক্রিয় থাকছি।

আমি এই দেশের একজন সচেতন নাগরিক হিসেবে অন্যায়ের বিরুদ্ধে সব সময় সোচ্চার ছিলাম, আছি এবং থাকবো। ধন্যবাদ।’

এ বিষয়ে জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে মো. রাশেদুল হাসান (বাহারম) বলেন, ‘পরিবারের পুরো দায়িত্ব আমার কাঁধে। রাজনীতিতে সময় দেওয়ার মতো আসলে সময় পাচ্ছি না। আমার পেশাতে মনোযোগ দিতে রাজনীতি থেকে সরে দাঁড়ালাম।’

 

এ বিষয়ে জামালপুর জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান সুমিল বলেন, ‘মো. রাশেদুল হাসান (বাহারম) আগের কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ছিলেন। তার রাজনীতি ছাড়ার বিষয়টি আমার জানা নেই।’ 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow