ফোনের চার্জার ছিঁড়ে গেলে স্কচ টেপ লাগান, যা মনে রাখবেন

স্মার্টফোন এখন দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। ফোনের সঙ্গে চার্জারও হয়ে উঠেছে নিত্যসঙ্গী। কিন্তু দীর্ঘদিন ব্যবহারের পর অনেক সময় চার্জারের তারের বাইরের আবরণ ছিঁড়ে যায় বা ফেটে যায়। তখন অনেকেই দ্রুত সমাধান হিসেবে সেই জায়গায় স্কচ টেপ পেঁচিয়ে ব্যবহার চালিয়ে যান। সাময়িকভাবে এটি কাজ করলেও সব ধরনের ক্ষতিগ্রস্ত চার্জারে স্কচ টেপ লাগানো নিরাপদ নয়। চার্জারের তারের বাইরের অংশ শুধু সৌন্দর্যের জন্য নয়, এটি ভেতরের বৈদ্যুতিক তারকে সুরক্ষা দেয়। বাইরের আবরণ ক্ষতিগ্রস্ত হলে ভেতরের তার বেরিয়ে আসতে পারে। এতে বিদ্যুৎ প্রবাহের সমস্যা, শর্ট সার্কিট, অতিরিক্ত গরম হওয়া কিংবা চার্জারের ক্ষতি হওয়ার ঝুঁকি তৈরি হয়। কোথায় স্কচ টেপ ব্যবহার করা যেতে পারে? যদি চার্জারের তারের বাইরের প্লাস্টিক বা রাবারের আবরণ সামান্য ফেটে যায়, কিন্তু ভেতরের তার দেখা না যায় এবং চার্জার স্বাভাবিকভাবে কাজ করে, তাহলে সাময়িক সমাধান হিসেবে ভালো মানের ইনসুলেশন স্কচ টেপ ব্যবহার করা যেতে পারে। তবে এটি স্থায়ী সমাধান নয়। স্কচ টেপ লাগানোর আগে অবশ্যই চার্জারটি বিদ্যুৎ সংযোগ থেকে খুলে নিতে হবে। ক্ষতিগ্রস্ত অংশ পরিষ্কার করে শুকিয়ে নিয়ে শক্তভাবে স্কচ টে

ফোনের চার্জার ছিঁড়ে গেলে স্কচ টেপ লাগান, যা মনে রাখবেন

স্মার্টফোন এখন দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। ফোনের সঙ্গে চার্জারও হয়ে উঠেছে নিত্যসঙ্গী। কিন্তু দীর্ঘদিন ব্যবহারের পর অনেক সময় চার্জারের তারের বাইরের আবরণ ছিঁড়ে যায় বা ফেটে যায়। তখন অনেকেই দ্রুত সমাধান হিসেবে সেই জায়গায় স্কচ টেপ পেঁচিয়ে ব্যবহার চালিয়ে যান। সাময়িকভাবে এটি কাজ করলেও সব ধরনের ক্ষতিগ্রস্ত চার্জারে স্কচ টেপ লাগানো নিরাপদ নয়।

চার্জারের তারের বাইরের অংশ শুধু সৌন্দর্যের জন্য নয়, এটি ভেতরের বৈদ্যুতিক তারকে সুরক্ষা দেয়। বাইরের আবরণ ক্ষতিগ্রস্ত হলে ভেতরের তার বেরিয়ে আসতে পারে। এতে বিদ্যুৎ প্রবাহের সমস্যা, শর্ট সার্কিট, অতিরিক্ত গরম হওয়া কিংবা চার্জারের ক্ষতি হওয়ার ঝুঁকি তৈরি হয়।

কোথায় স্কচ টেপ ব্যবহার করা যেতে পারে?

যদি চার্জারের তারের বাইরের প্লাস্টিক বা রাবারের আবরণ সামান্য ফেটে যায়, কিন্তু ভেতরের তার দেখা না যায় এবং চার্জার স্বাভাবিকভাবে কাজ করে, তাহলে সাময়িক সমাধান হিসেবে ভালো মানের ইনসুলেশন স্কচ টেপ ব্যবহার করা যেতে পারে। তবে এটি স্থায়ী সমাধান নয়। স্কচ টেপ লাগানোর আগে অবশ্যই চার্জারটি বিদ্যুৎ সংযোগ থেকে খুলে নিতে হবে। ক্ষতিগ্রস্ত অংশ পরিষ্কার করে শুকিয়ে নিয়ে শক্তভাবে স্কচ টেপ পেঁচাতে হবে, যাতে কোনো ফাঁকা জায়গা না থাকে।

কখন স্কচ টেপ লাগানো বিপজ্জনক?

চার্জারের তারের ভেতরের ধাতব অংশ দেখা গেলে, তার কেটে গেলে, চার্জ দেওয়ার সময় গরম হয়ে গেলে কিংবা স্পার্কের মতো সমস্যা দেখা দিলে টেপ লাগিয়ে ব্যবহার করা উচিত নয়। এসব ক্ষেত্রে নতুন চার্জার কেনাই নিরাপদ।

বিশেষ করে ফাস্ট চার্জিং প্রযুক্তির চার্জারে বেশি পরিমাণ বিদ্যুৎ প্রবাহ হয়। ক্ষতিগ্রস্ত তারে এটি অতিরিক্ত তাপ তৈরি করতে পারে। দীর্ঘ সময় এমন চার্জার ব্যবহার করলে ফোনের ব্যাটারি ও মাদারবোর্ডও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে।

চার্জারের যত্নে যা করবেন

চার্জারের তার দ্রুত নষ্ট হওয়ার অন্যতম কারণ হলো ভুলভাবে ব্যবহার করা। অনেকেই চার্জ দেওয়ার সময় ফোন ব্যবহার করেন, আবার কেউ তার টেনে চার্জার খুলে ফেলেন। এতে তারের সংযোগস্থলে চাপ পড়ে। চার্জারের আয়ু বাড়াতে-

  • চার্জার খুলতে সবসময় প্লাগের অংশ ধরে টানুন, তার ধরে নয়।
  • তার বেশি ভাঁজ করে রাখবেন না।
  • চার্জারের সংযোগস্থলে অতিরিক্ত চাপ দেবেন না।
  • নিম্নমানের চার্জার বা নকল কেবল ব্যবহার এড়িয়ে চলুন।
  • চার্জ দেওয়ার সময় অতিরিক্ত গরম হলে ব্যবহার বন্ধ করুন।

পুরোনো চার্জার বদলানোই নিরাপদ

অনেকেই সামান্য ক্ষতির কারণে নতুন চার্জার কিনতে চান না। কিন্তু চার্জার একটি বৈদ্যুতিক ডিভাইস, তাই এর নিরাপত্তা নিয়ে আপস করা ঠিক নয়। একটি ছোট ক্ষতিও বড় দুর্ঘটনার কারণ হতে পারে। তাই চার্জারের ক্ষতি যদি শুধু বাইরের আবরণে সীমাবদ্ধ থাকে, তাহলে সাময়িকভাবে টেপ ব্যবহার করা যেতে পারে। কিন্তু ভেতরের তার বা চার্জিং কার্যকারিতায় সমস্যা দেখা দিলে দ্রুত চার্জার পরিবর্তন করাই সবচেয়ে নিরাপদ সিদ্ধান্ত।

কেএসকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow