ফ্যানাটিক ফেস্টে ক্রীড়াঙ্গনের কিংবদন্তিদের আগ্রহের কেন্দ্রে মেসি
গতরাতে বিশ্ব ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় তারকাদের দেখা গেলো নিউ ইয়র্কের ফ্যানাটিকস ফেস্টে। যেখানে উপস্থিত ছিলেন সাতবারের সুপার বোলজয়ী কিংবদন্তি টম ব্র্যাডি, সর্বাধিক গ্র্যান্ড স্ল্যামজয়ী টেনিস তারকা নোভাক জোকোভিচ এবং পুরুষ বাস্কেটবলে চারবারের অলিম্পিক স্বর্ণজয়ী কেভিন ডুরান্ট। কিন্তু সব বড় তারকাদেরই আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিলেন আর্জেন্টাইন গ্রেট লিওনেল মেসি। অনুষ্ঠান শেষে সবাই ব্যস্ত ছিলেন তার সঙ্গে ছবি তুলতে। মেসির প্রতি সবার এমন আগ্রহই প্রমাণ করে যে, ক্রীড়াঙ্গনের সকল বড় তারকার মাঝেও তিনি এখনও কতটা জনপ্রিয় ও প্রভাবশালী। নিজেদের তারকা অনুভূতি ভুলে গিয়ে সবাই মেসির সান্নিধ্য পেতে মুখিয়ে থাকেন। আগামীকাল রাতে (বাংলাদেশ সময় ১৯ জুলাই রাত ১টা) বিশ্বজুড়ে আনুমানিক দেড়শ কোটি দর্শকের নজর থাকবে বিশ্বকাপের ফাইনালে, যেখানে আর্জেন্টিনার মুখোমুখি হবে স্পেন। মেসি সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেন, ‘আমরা আমাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবো।’ বিশ্বকাপ ফাইনালের আগে এটিই ছিল মেসির শেষ আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। তবে সেটি ছিল প্রচলিত সংবাদ সম্মেলনের চেয়ে সম্পূর্ণ ভিন্ন। ফিফা এবার ফাইনালের প্রিভিউ আয়োজন করে ফ্যানাটিকস ফ
গতরাতে বিশ্ব ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় তারকাদের দেখা গেলো নিউ ইয়র্কের ফ্যানাটিকস ফেস্টে। যেখানে উপস্থিত ছিলেন সাতবারের সুপার বোলজয়ী কিংবদন্তি টম ব্র্যাডি, সর্বাধিক গ্র্যান্ড স্ল্যামজয়ী টেনিস তারকা নোভাক জোকোভিচ এবং পুরুষ বাস্কেটবলে চারবারের অলিম্পিক স্বর্ণজয়ী কেভিন ডুরান্ট।
কিন্তু সব বড় তারকাদেরই আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিলেন আর্জেন্টাইন গ্রেট লিওনেল মেসি। অনুষ্ঠান শেষে সবাই ব্যস্ত ছিলেন তার সঙ্গে ছবি তুলতে।
মেসির প্রতি সবার এমন আগ্রহই প্রমাণ করে যে, ক্রীড়াঙ্গনের সকল বড় তারকার মাঝেও তিনি এখনও কতটা জনপ্রিয় ও প্রভাবশালী। নিজেদের তারকা অনুভূতি ভুলে গিয়ে সবাই মেসির সান্নিধ্য পেতে মুখিয়ে থাকেন। আগামীকাল রাতে (বাংলাদেশ সময় ১৯ জুলাই রাত ১টা) বিশ্বজুড়ে আনুমানিক দেড়শ কোটি দর্শকের নজর থাকবে বিশ্বকাপের ফাইনালে, যেখানে আর্জেন্টিনার মুখোমুখি হবে স্পেন।
মেসি সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেন, ‘আমরা আমাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবো।’
বিশ্বকাপ ফাইনালের আগে এটিই ছিল মেসির শেষ আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। তবে সেটি ছিল প্রচলিত সংবাদ সম্মেলনের চেয়ে সম্পূর্ণ ভিন্ন। ফিফা এবার ফাইনালের প্রিভিউ আয়োজন করে ফ্যানাটিকস ফেস্টে, যেখানে সাংবাদিকদের পরিবর্তে প্রশ্ন করেছেন বিশ্ব ক্রীড়াঙ্গনের তারকারাই।
২০০৭ সালের লামিনে ইয়ামালকে গোসল করানো লিওনেল মেসির সেই ছবি নিয়ে টম ব্র্যাডি মেসিকে প্রশ্ন করেন। হাসতে হাসতেই মেসি বলেন, ‘অবিশ্বাস্য একটা ছবি।’
প্রশ্ন করেন নোভাক জোকোভিচও। প্রথমে তিনি আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির কাছে জানতে চান বড় ম্যাচের চাপ সামলানোর রহস্য। পরে একই প্রশ্ন করেন মেসিকেও। প্রশ্নোত্তর শেষে জোকোভিচের একটাই কথা, ‘গ্রাসিয়াস, লিও।’
জোকোভিচ প্রশ্ন করেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে ও অধিনায়ক রদ্রির কাছেও। জানতে চান বড় ম্যাচে শান্ত থাকার কৌশল। কেভিন ডুরান্ট আবার আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকে জিজ্ঞেস করেন, টানা দ্বিতীয় বিশ্বকাপ জিততে পারলে সেটার অনুভূতি কেমন হবে।
স্পেন অধিনায়ক রদ্রি সংবাদ সম্মেলনে মেসির ভূয়সী প্রশংসা করে বলেন, ‘আর্জেন্টিনার জন্য মেসির গুরুত্ব ভাষায় প্রকাশ করা কঠিন। আমার কাছে তিনিই সর্বকালের সেরা।’
পুরো অনুষ্ঠানটি উপভোগ করেছেন দুই দলের খেলোয়াড় ও কোচরাও। স্কালোনি অবশ্য ফাইনালকে ঘিরে উত্তেজনার মধ্যেও শান্ত থাকার বার্তা দিয়েছেন। লিওনেল স্কালোনি বলেন, ‘এটা আর দশটা ম্যাচের মতোই একটি ম্যাচ। এটা যে বিশ্বকাপের ফাইনাল, সেটা নিয়ে বেশি ভাবলে চলবে না।’
মঞ্চ ছাড়ার আগে মেসিকে বিশ্বকাপ ট্রফির দিকে একবার তাকাতে দেখা যায়। তবে সেটি তার মনে করিয়ে দেওয়ার প্রয়োজন নেই, সামনে কী অপেক্ষা করছে। কারণ, ১৯৫৮ ও ১৯৬২ সালের ব্রাজিলের পর প্রথম দল হিসেবে টানা দুই বিশ্বকাপ জয়ের ইতিহাস গড়ার সুযোগ এখন তার সামনে।
আইএন
What's Your Reaction?