ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভনে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ

রংপুরের মিঠাপুকুরে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভনে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে বিএনপি নেতার বিরুদ্ধে। এ ঘটনার পর তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। অভিযুক্ত এনামুল হক উপজেলার ভাংনী ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক। ভুক্তভোগী নারীর অভিযোগ, নির্বাচন চলাকালীন ধানের শীষের পক্ষে প্রচারণায় গিয়ে এনামুলের সঙ্গে তার পরিচয় হয়। নির্বাচনের পর এনামুল তাকে একটি ফ্যামিলি কার্ড দেবেন বলে জানান। শুক্রবার (২৪ এপ্রিল) অভিযুক্ত তার বাড়িতে গিয়ে জানান, ঈদের পর ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। এজন্য সুবিধাভোগী নারীর ব্যক্তিগত ফোন নম্বর লাগবে জানিয়ে চলে যান। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে ফোন নম্বর নেওয়ার কথা বলে তিনি আবারও ওই বাড়িতে যান। এসময় বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে তিনি ভুক্তভোগীকে ধর্ষণচেষ্টা চালান। ভুক্তভোগী নারীর স্বামী অভিযোগ করে বলেন, ঘটনার পর থানায় অভিযোগ না করতে এনামুল ভয়ভীতি দেখাচ্ছেন। তিনি হুমকি দিয়ে বলছেন, তার বিরুদ্ধে মামলা করে কোনো লাভ নেই, তার কিছুই করা যাবে না। তবে অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা এনামুল হক বলেন, ‌‘এ ধরনের কোন

ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভনে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ

রংপুরের মিঠাপুকুরে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভনে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে বিএনপি নেতার বিরুদ্ধে। এ ঘটনার পর তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। অভিযুক্ত এনামুল হক উপজেলার ভাংনী ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক।

ভুক্তভোগী নারীর অভিযোগ, নির্বাচন চলাকালীন ধানের শীষের পক্ষে প্রচারণায় গিয়ে এনামুলের সঙ্গে তার পরিচয় হয়। নির্বাচনের পর এনামুল তাকে একটি ফ্যামিলি কার্ড দেবেন বলে জানান। শুক্রবার (২৪ এপ্রিল) অভিযুক্ত তার বাড়িতে গিয়ে জানান, ঈদের পর ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। এজন্য সুবিধাভোগী নারীর ব্যক্তিগত ফোন নম্বর লাগবে জানিয়ে চলে যান।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে ফোন নম্বর নেওয়ার কথা বলে তিনি আবারও ওই বাড়িতে যান। এসময় বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে তিনি ভুক্তভোগীকে ধর্ষণচেষ্টা চালান।

ভুক্তভোগী নারীর স্বামী অভিযোগ করে বলেন, ঘটনার পর থানায় অভিযোগ না করতে এনামুল ভয়ভীতি দেখাচ্ছেন। তিনি হুমকি দিয়ে বলছেন, তার বিরুদ্ধে মামলা করে কোনো লাভ নেই, তার কিছুই করা যাবে না।

তবে অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা এনামুল হক বলেন, ‌‘এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। ব্যক্তিগত ক্ষোভ থেকে আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।’

এদিকে মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে অভিযুক্ত এনামুল হককে দল থেকে বহিষ্কার করেছে মিঠাপুকুর উপজেলা বিএনপি। একইসঙ্গে অভিযোগ তদন্তে ভাংনী ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক আবুল হোসেনকে নিয়ে দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

জিতু কবীর/এসআর/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow