‘ফ্যাসিবাদী সরকার ও স্বৈরাচারী রাজনীতি গণমাধ্যমের কণ্ঠ রোধ করতে চায়’

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, ফ্যাসিবাদী সরকার, ফ্যাসিবাদী রাজনীতি, স্বৈরাচারী সরকার, স্বৈরাচারী রাজনীতি গণমাধ্যমের কণ্ঠ রোধ করতে চায়, গণমাধ্যমের একটি কমিউনিটি তৈরি করতে চায়। তারা তাদের খুশি মতো দেশ শাসন করতে চায়, লুট করতে চায়, গুম করতে চায়, খুন করতে চায়- এবং তাদের এই অপকর্মের পক্ষে গণমাধ্যমে তারা তাদের মতো একটি জনমত তৈরি করতে গোষ্ঠী তৈরি করেন। মঙ্গলবার (৫ মে ) সন্ধ্যায় শহরের কাচারি এলাকায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, অসৎ সাংবাদিকদের হাত থেকে সৎ সাংবাদিকদের রক্ষা করতে হবে। স্বাধীন গণমাধ্যম নিশ্চিত করতে কাজ করছে সরকার। গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারলে সমাজ রাষ্ট্র ও রাজনীতি লাগাতার জবাবদিহিতার মধ্যে থাকবে। আর এসকল প্রতিষ্ঠান জবাবদিহিতার রাষ্ট্রের উন্নয়ন হবে। রাষ্ট্রের মাসন কার্য স্বচ্ছ হবে। তিনি বলেন, স্বাধীন গণমাধ্যম নিশ্চিত করতে কাজ করছে সরকার। গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারলে সমাজ,

‘ফ্যাসিবাদী সরকার ও স্বৈরাচারী রাজনীতি গণমাধ্যমের কণ্ঠ রোধ করতে চায়’

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, ফ্যাসিবাদী সরকার, ফ্যাসিবাদী রাজনীতি, স্বৈরাচারী সরকার, স্বৈরাচারী রাজনীতি গণমাধ্যমের কণ্ঠ রোধ করতে চায়, গণমাধ্যমের একটি কমিউনিটি তৈরি করতে চায়। তারা তাদের খুশি মতো দেশ শাসন করতে চায়, লুট করতে চায়, গুম করতে চায়, খুন করতে চায়- এবং তাদের এই অপকর্মের পক্ষে গণমাধ্যমে তারা তাদের মতো একটি জনমত তৈরি করতে গোষ্ঠী তৈরি করেন।

মঙ্গলবার (৫ মে ) সন্ধ্যায় শহরের কাচারি এলাকায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, অসৎ সাংবাদিকদের হাত থেকে সৎ সাংবাদিকদের রক্ষা করতে হবে। স্বাধীন গণমাধ্যম নিশ্চিত করতে কাজ করছে সরকার। গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারলে সমাজ রাষ্ট্র ও রাজনীতি লাগাতার জবাবদিহিতার মধ্যে থাকবে। আর এসকল প্রতিষ্ঠান জবাবদিহিতার রাষ্ট্রের উন্নয়ন হবে। রাষ্ট্রের মাসন কার্য স্বচ্ছ হবে।

তিনি বলেন, স্বাধীন গণমাধ্যম নিশ্চিত করতে কাজ করছে সরকার। গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারলে সমাজ, রাষ্ট্র ও রাজনীতি লাগাতার জবাবদিহিতার মধ্যে থাকবে। এসকল প্রতিষ্ঠান জবাবদিহিতার মধ্যে থাকলে রাষ্ট্রের উন্নয়ন হবে। রাষ্ট্রের শাসন কার্য স্বচ্ছ হবে। স্বাধীন গণমাধ্যম ও অপ-সাংবাদিকতা রুখতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে সরকার।

মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপুর সভাপতিত্বে ও মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. গোলজার হোসেন এর সঞ্চালনায় নবনির্বাচিত কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মৌসুমি মাহবুব, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, ঢাকা চেম্বার অব কর্মাস এর সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, মুন্সীগঞ্জ জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদত ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এসময় আরও বলেন, ন্যায়ের কথা বলতে গিয়ে নির্যাতিত হচ্ছে সাংবাদিক, তাদের কণ্ঠস্বর রোধ করে দেওয়া হচ্ছে। অপরদিকে নৈরাজ্য পূর্ণ সংবাদ মাধ্যমের কারণে গণতন্ত্র বাধাগ্রস্ত হচ্ছে। জনগণের অধিকার সঠিক তথ্য পাওয়া। সংবাদকর্মীদের ও সব সময় সঠিক তথ্য উপস্থাপন করতে হবে। সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হবে। আমরা স্বাধীন গণমাধ্যম নিশ্চিত করতে সংবাদপত্রের সাথে জড়িত সকল সংগঠনের সাথে কথা বলছি। সংবাদ মাধ্যমের সঠিক নীতিমালা তৈরি করতে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। টিআরপির নামে কোনো সংবাদ মাধ্যমকে সরকারি সুযোগ সুবিধা দেওয়া হবে না।

অনুষ্ঠান শেষে তিনি মুন্সীগঞ্জ প্রেস ক্লাবে গিয়ে সাংবাদিকদের সাথে কিছুক্ষণ সময় কাটান এবং প্রেস ক্লাবের বিভিন্ন সমস্যা নিয়ে সাংবাদিকদের সাথে ঘনিষ্ঠতাভাবে আলাপচারিতা করেন তথ্যমন্ত্রী।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow