ফ্যাসিস্ট ও দোসররা যেন সংসদে কথা বলতে না পারে: নাহিদ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের প্রতি ইঙ্গিত করে জাতীয় সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, স্পিকারের কাছে নিবেদন থাকবে, কোনো ফ্যাসিস্ট ও তাদের দোসররা যেন বক্তব্য দিয়ে সংসদকে কলুষিত করতে না পারে। বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের ওপর আনা শোক প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বক্তব্য দেওয়ার কথা রয়েছে। স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, আজ সবাই একবাক্যে স্বীকার করে নিয়েছেন যে, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের কারণেই আমরা এই মহান সংসদে বসতে পেরেছি। এখানে আমরা সবাই ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের সৈনিক। এরপর তিনি বলেন, আপনার প্রতি নিবেদন থাকবে, কোনো ফ্যাসিস্ট বা তার দোসর যেন আজকের এই মহান সংসদে বক্তব্য দিয়ে সংসদকে কলুষিত করতে না পারে। বিচার দাবি করে তিনি বলেন, আমরা জুলাই গণহত্যার বিচার চাই। শরিফ ওসমান হাদি হত্যা, গুম-খুন, বিগত সময়ের লুটপাট ও দুর্নীতির বিচার চাই। এমওএস/এএমএ  

ফ্যাসিস্ট ও দোসররা যেন সংসদে কথা বলতে না পারে: নাহিদ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের প্রতি ইঙ্গিত করে জাতীয় সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, স্পিকারের কাছে নিবেদন থাকবে, কোনো ফ্যাসিস্ট ও তাদের দোসররা যেন বক্তব্য দিয়ে সংসদকে কলুষিত করতে না পারে।

বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের ওপর আনা শোক প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, আজ সবাই একবাক্যে স্বীকার করে নিয়েছেন যে, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের কারণেই আমরা এই মহান সংসদে বসতে পেরেছি। এখানে আমরা সবাই ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের সৈনিক।

এরপর তিনি বলেন, আপনার প্রতি নিবেদন থাকবে, কোনো ফ্যাসিস্ট বা তার দোসর যেন আজকের এই মহান সংসদে বক্তব্য দিয়ে সংসদকে কলুষিত করতে না পারে।

বিচার দাবি করে তিনি বলেন, আমরা জুলাই গণহত্যার বিচার চাই। শরিফ ওসমান হাদি হত্যা, গুম-খুন, বিগত সময়ের লুটপাট ও দুর্নীতির বিচার চাই।

এমওএস/এএমএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow