ফ্যাসিস্ট সরকার উত্তরাঞ্চলকে দীর্ঘদিন উন্নয়নবঞ্চিত রেখেছিল

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, দেশের ইতিহাস বিকৃত করার একমাত্র দল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। তারা নিজেদের মতো করে ইতিহাস তৈরি করেছিল। শনিবার (২৫ জুলাই) সকালে বগুড়ার মমইন কনভেনশন সেন্টারে বগুড়া ইতিহাস চর্চা ও গবেষণা কল্যাণ সংস্থার আয়োজনে উত্তরাঞ্চলের পাঁচটি জেলার উন্নয়ন প্রেক্ষিত: সমস্যা, সম্ভাবনা ও করণীয় শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন। সেমিনারে খনিজ সম্পদ মন্ত্রী বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে। কিন্তু মুক্তিযুদ্ধের পর ক্ষমতায় এসেই আওয়ামী লীগ বড় ধরনের বৈষম্য তৈরি করে। বিগত ফ্যাসিস্ট সরকার ঈর্ষান্বিত হয়ে উত্তরাঞ্চলকে দীর্ঘদিন উন্নয়নবঞ্চিত রেখেছিল। আওয়ামী লীগের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি থেকে দেশকে টেনে তোলার কাজ চলছে। বিদ্যুৎ খাতের পরিকল্পনা তুলে ধরে মন্ত্রী বলেন, দেশে বিদ্যুৎ ঘাটতি দূর করতে আগামী পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সারা দেশে সোলার প্যানেল ছড়িয়ে দেওয়ার কাজও শুরু হয়েছে। সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আ

ফ্যাসিস্ট সরকার উত্তরাঞ্চলকে দীর্ঘদিন উন্নয়নবঞ্চিত রেখেছিল

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, দেশের ইতিহাস বিকৃত করার একমাত্র দল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। তারা নিজেদের মতো করে ইতিহাস তৈরি করেছিল।

শনিবার (২৫ জুলাই) সকালে বগুড়ার মমইন কনভেনশন সেন্টারে বগুড়া ইতিহাস চর্চা ও গবেষণা কল্যাণ সংস্থার আয়োজনে উত্তরাঞ্চলের পাঁচটি জেলার উন্নয়ন প্রেক্ষিত: সমস্যা, সম্ভাবনা ও করণীয় শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

সেমিনারে খনিজ সম্পদ মন্ত্রী বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে। কিন্তু মুক্তিযুদ্ধের পর ক্ষমতায় এসেই আওয়ামী লীগ বড় ধরনের বৈষম্য তৈরি করে। বিগত ফ্যাসিস্ট সরকার ঈর্ষান্বিত হয়ে উত্তরাঞ্চলকে দীর্ঘদিন উন্নয়নবঞ্চিত রেখেছিল। আওয়ামী লীগের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি থেকে দেশকে টেনে তোলার কাজ চলছে।

বিদ্যুৎ খাতের পরিকল্পনা তুলে ধরে মন্ত্রী বলেন, দেশে বিদ্যুৎ ঘাটতি দূর করতে আগামী পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সারা দেশে সোলার প্যানেল ছড়িয়ে দেওয়ার কাজও শুরু হয়েছে।

সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, উত্তরাঞ্চলের পাঁচটি জেলা দীর্ঘ ২০ বছর অবহেলার শিকার ছিল। দুর্নীতি ও অর্থপাচার রোধ করে বর্তমান সরকার পরিকল্পিতভাবে এ অঞ্চলের উন্নয়ন চাহিদা পূরণে কাজ করছে। এ সময় তিনি উত্তরাঞ্চলের উন্নয়নের মুখপাত্র হিসেবে কাজ করার জন্য প্রধান অতিথির প্রতি আহ্বান জানান।

অন্যান্য বক্তাদের মধ্যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী উত্তরাঞ্চলের দীর্ঘদিনের বঞ্চনা দূর করে দেশের সুষম উন্নয়ন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মাজেদুর রহমান প্রশাসনিক বিকেন্দ্রীকরণের স্বার্থে বগুড়াকে বিভাগ হিসেবে ঘোষণার দাবি জানান।

বগুড়ার প্রবীণ বুদ্ধিজীবী ডা. সিএম ইদরিসের সভাপতিত্বে সেমিনারে বগুড়া, নওগাঁ, গাইবান্ধা, জয়পুরহাট ও সিরাজগঞ্জের একাধিক সংসদ সদস্য, জেলা পরিষদ প্রশাসক এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় ২৫ জন শিক্ষক ও গবেষক অংশ নেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন রোটারিয়ান ডা. মতিউর রহমান ও সাংবাদিক সৈয়দ ফজলে রাব্বী ডলার।

এসজেডএইচ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow