‘ফ্যাসিস্ট সরকার যে পথে গেছে, বর্তমান সরকারও সে পথে হাঁটছে’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মো. মোবারক হোসাইন বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং অধিকার নিশ্চিত করতে অবিলম্বে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন করতে হবে। তিনি অভিযোগ করেন, বর্তমান সরকারও এ বিষয়ে আগের সরকারের পথেই হাঁটছে। সোমবার (২৭ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গ্রিন গার্ডেন চাইনিজ রেস্টুরেন্টে জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্য ও আহতদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ‘জুলাই সনদ বাস্তবায়ন’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামী। মোবারক হোসাইন বলেন, জুলাইয়ের শহীদ ও আহতদের অবদানের ফলেই বর্তমান সরকার ক্ষমতায় এসেছে। কিন্তু তাদের যথাযথ মূল্যায়ন ও অধিকার নিশ্চিত করা হয়নি। তিনি দাবি করেন, সরকার এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী সংবিধান সংশোধনের পরিবর্তে রাষ্ট্রীয় সংস্কার চায়। ‘জুলাই সনদ’ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সরকারকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে দলটি এ দাবিতে রাজপথে আন্দোলনের ঘোষণা দিয়েছে জানিয়ে তিনি বলেন, জনগণের বড় অংশ এ দাবির পক্

‘ফ্যাসিস্ট সরকার যে পথে গেছে, বর্তমান সরকারও সে পথে হাঁটছে’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মো. মোবারক হোসাইন বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং অধিকার নিশ্চিত করতে অবিলম্বে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন করতে হবে। তিনি অভিযোগ করেন, বর্তমান সরকারও এ বিষয়ে আগের সরকারের পথেই হাঁটছে।

সোমবার (২৭ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গ্রিন গার্ডেন চাইনিজ রেস্টুরেন্টে জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্য ও আহতদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ‘জুলাই সনদ বাস্তবায়ন’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামী।

মোবারক হোসাইন বলেন, জুলাইয়ের শহীদ ও আহতদের অবদানের ফলেই বর্তমান সরকার ক্ষমতায় এসেছে। কিন্তু তাদের যথাযথ মূল্যায়ন ও অধিকার নিশ্চিত করা হয়নি। তিনি দাবি করেন, সরকার এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিচ্ছে না।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী সংবিধান সংশোধনের পরিবর্তে রাষ্ট্রীয় সংস্কার চায়। ‘জুলাই সনদ’ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সরকারকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে দলটি এ দাবিতে রাজপথে আন্দোলনের ঘোষণা দিয়েছে জানিয়ে তিনি বলেন, জনগণের বড় অংশ এ দাবির পক্ষে রয়েছে। তবে দেশে নতুন করে কোনো অরাজক পরিস্থিতি সৃষ্টি হোক, সেটিও তারা চান না।

নির্বাচন প্রসঙ্গেও বক্তব্য দেন মোবারক হোসাইন। তিনি বলেন, বর্তমান সরকার কীভাবে ক্ষমতায় এসেছে, তা সবাই জানে। দেশের স্বার্থে অনেক কিছু মেনে নেওয়া হলেও ভবিষ্যতে সরকারের ‘অন্যায় আবদার’ মেনে নেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।

সভায় সভাপতির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরের আমির মো. আব্দুল জব্বার বলেন, জুলাই গণঅভ্যুত্থানের প্রকৃত চেতনা ধরে রাখতে এবং শহীদ পরিবার ও আহতদের রাষ্ট্রীয় অধিকার নিশ্চিত করতে দ্রুত ‘জুলাই সনদ’ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা প্রয়োজন।

নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মনোয়ার হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ এবং নারায়ণগঞ্জ জেলা জামায়াতের আমির আলহাজ মুমিনুল হক সরকার।

এ ছাড়া সভায় নারায়ণগঞ্জ মহানগর ও জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য এবং আহত ছাত্র-জনতা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow