‘ফ্রম স্কিল টু ইনকাম’ কর্মশালা অনুষ্ঠিত
তরুণদের সৃজনশীল দক্ষতা, আধুনিক ক্যারিয়ার ও এআই-নির্ভর ভবিষ্যৎ নিয়ে ব্যতিক্রমধর্মী কর্মশালার আয়োজন করেছে নূরপাথ নেটওয়ার্কের অধীনস্থ ক্রিয়েটিভ মিডিয়া ও মার্কেটিং প্রতিষ্ঠান ‘ক্লিক অ্যান্ড ক্রিয়েশন স্টুডিও’। রোববার (১৭ মে) ড্যাফোডিল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট-এর সহযোগিতায় বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ড্যাফোডিল প্লাজার চতুর্থ তলায় অবস্থিত ডিজিটাল কনফারেন্স অডিটোরিয়ামে ‘ফ্রম স্কিল টু ইনকাম: ক্রিয়েটিভ ক্যারিয়ার ওয়ার্কশপ’ শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রায় অর্ধশত শিক্ষার্থীর অংশগ্রহণে আয়োজিত কর্মশালায় সৃজনশীল দক্ষতা, ডিজিটাল মিডিয়া, ফ্রিল্যান্সিং, ব্যক্তিগত ব্র্যান্ডিং, আধুনিক কনটেন্ট ইন্ডাস্ট্রি এবং এআই-সমর্থিত ক্রিয়েটিভ ওয়ার্কফ্লো নিয়ে বাস্তবভিত্তিক আলোচনা করা হয়। আয়োজকরা জানান, কর্মশালার মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানের বাইরে বাস্তব ইন্ডাস্ট্রি সম্পর্কে ধারণা দেওয়া এবং দক্ষতাকে আয়ভিত্তিক সম্ভাবনায় রূপান্তরের কার্যকর দিকনির্দেশনা প্রদান করা। তারা আরও বলেন, বর্তমান সময়ের দ্রুত পরিবর্তনশীল ডিজিটাল বিশ্বে দক্ষতাভিত্তিক শিক্ষা, সৃজনশীল চিন্তাশক্তি এবং বাস্তবমুখী অভিজ্
তরুণদের সৃজনশীল দক্ষতা, আধুনিক ক্যারিয়ার ও এআই-নির্ভর ভবিষ্যৎ নিয়ে ব্যতিক্রমধর্মী কর্মশালার আয়োজন করেছে নূরপাথ নেটওয়ার্কের অধীনস্থ ক্রিয়েটিভ মিডিয়া ও মার্কেটিং প্রতিষ্ঠান ‘ক্লিক অ্যান্ড ক্রিয়েশন স্টুডিও’।
রোববার (১৭ মে) ড্যাফোডিল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট-এর সহযোগিতায় বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ড্যাফোডিল প্লাজার চতুর্থ তলায় অবস্থিত ডিজিটাল কনফারেন্স অডিটোরিয়ামে ‘ফ্রম স্কিল টু ইনকাম: ক্রিয়েটিভ ক্যারিয়ার ওয়ার্কশপ’ শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রায় অর্ধশত শিক্ষার্থীর অংশগ্রহণে আয়োজিত কর্মশালায় সৃজনশীল দক্ষতা, ডিজিটাল মিডিয়া, ফ্রিল্যান্সিং, ব্যক্তিগত ব্র্যান্ডিং, আধুনিক কনটেন্ট ইন্ডাস্ট্রি এবং এআই-সমর্থিত ক্রিয়েটিভ ওয়ার্কফ্লো নিয়ে বাস্তবভিত্তিক আলোচনা করা হয়।
আয়োজকরা জানান, কর্মশালার মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানের বাইরে বাস্তব ইন্ডাস্ট্রি সম্পর্কে ধারণা দেওয়া এবং দক্ষতাকে আয়ভিত্তিক সম্ভাবনায় রূপান্তরের কার্যকর দিকনির্দেশনা প্রদান করা।
তারা আরও বলেন, বর্তমান সময়ের দ্রুত পরিবর্তনশীল ডিজিটাল বিশ্বে দক্ষতাভিত্তিক শিক্ষা, সৃজনশীল চিন্তাশক্তি এবং বাস্তবমুখী অভিজ্ঞতা তরুণদের ক্যারিয়ার গঠনের অন্যতম প্রধান ভিত্তি হয়ে উঠেছে। বিশেষ করে ফটোগ্রাফি, গ্রাফিক ডিজাইন, কনটেন্ট ক্রিয়েশন, ডিজিটাল মিডিয়া এবং এআই-সমর্থিত ক্রিয়েটিভ ওয়ার্কফ্লোর মতো খাতে তরুণদের আগ্রহ বাড়ছে। তবে বাস্তব ইন্ডাস্ট্রি সম্পর্কে সঠিক ধারণা ও কার্যকর দিকনির্দেশনার অভাবে অনেক শিক্ষার্থী নিজেদের দক্ষতাকে পেশাগতভাবে কাজে লাগাতে পারছেন না।
অনুষ্ঠানে শিক্ষা, সামাজিক উন্নয়ন, মিডিয়া ও ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রির সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন ড্যাফোডিল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউটের এক্সিকিউটিভ ডিরেক্টর ড. কে এম হাসান রিপন, ‘ইউ আর দা নেক্সট ভয়েস’-এর ফাউন্ডার ও সিইও সমাজকর্মী মো. আজাদ হোসেন, ‘ভলান্টিয়ার ফর বাংলাদেশ’-এর ন্যাশনাল বোর্ডের জেনারেল সেক্রেটারি সুমাইয়া সাফাত, ‘ইন্টার্ন অ্যাকাডেমি’-এর ফাউন্ডার এবং ‘ব্র্যান্ডস্টেশন’-এর ক্রিয়েটিভ ডিরেক্টর সাব্বির আহমেদ।
কর্মশালায় ক্লিক অ্যান্ড ক্রিয়েশন স্টুডিওর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিল ইসলাম মিতুল সৃজনশীল দক্ষতা, বাস্তব ইন্ডাস্ট্রি অভিজ্ঞতা, স্কিলভিত্তিক ক্যারিয়ার গঠন, উদ্যোক্তা মানসিকতা এবং আধুনিক এআই-সমর্থিত ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি নিয়ে বক্তব্য দেন।
এছাড়া প্রতিষ্ঠানটির টিম সদস্যরা ফটোগ্রাফি, মিডিয়া প্রোডাকশন, গ্রাফিক ডিজাইন, কনটেন্ট ক্রিয়েশন এবং আধুনিক এআই-ভিত্তিক ক্রিয়েটিভ প্রসেস নিয়ে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বর্তমান এআই-নির্ভর ও প্রতিযোগিতামূলক ডিজিটাল যুগে তরুণদের জন্য শুধুমাত্র ডিগ্রি নয়, বরং বাস্তব দক্ষতা, সৃজনশীলতা এবং অভিযোজন সক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এ আয়োজন শিক্ষার্থীদের জন্য বাস্তবভিত্তিক ও অনুপ্রেরণামূলক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলেও আশা প্রকাশ করেন তারা।
কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সনদ প্রদান করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারীদের জন্য সৌজন্য আপ্যায়নের ব্যবস্থাও ছিল। অনুষ্ঠানের ফটোগ্রাফি, ভিডিও ডকুমেন্টেশন ও ডিজিটাল প্রচারণার দায়িত্বে ছিল ক্লিক অ্যান্ড ক্রিয়েশন স্টুডিওর নিজস্ব মিডিয়া টিম।
জেএস/
What's Your Reaction?