ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেলেন মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার ফ্রান্স ও স্লোভাকিয়া সফর শুরু করেছেন। ছয় দিনের এই ইউরোপ সফরে তিনি দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং জি৭ শীর্ষ সম্মেলনে অংশ নেবেন। খবর আনাদোলু এজেন্সির।  ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সফরের প্রথম পর্বে প্রধানমন্ত্রী মোদি রোববার ফ্রান্সের নিস শহরে ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। বৈঠকে ভারত-ফ্রান্স সম্পর্কের বিভিন্ন দিক পর্যালোচনা করা হবে এবং সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয় নিয়ে আলোচনা হবে। সফরের দ্বিতীয় পর্বে ১৪ থেকে ১৬ জুন স্লোভাকিয়া সফর করবেন মোদি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ১৯৯৩ সালে স্বাধীনতা লাভের পর এই প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী স্লোভাকিয়া সফর করছেন। এ সফর দুই দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ককে নতুন মাত্রা দেবে বলে আশা করা হচ্ছে। এছাড়া আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য জি৭ শীর্ষ সম্মেলনে অংশ নেবেন ভারতের প্রধানমন্ত্রী। সফর শুরুর আগে এক বিবৃতিতে মোদি বলেন, ইউরোপ ও জি-৭-এর সঙ্গে ভারতের ক্রমবর্ধমান সম্পৃক্ততাকে আরও শক্তিশালী করবে এই সফর। একই সঙ্গে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে ভা

ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেলেন মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার ফ্রান্স ও স্লোভাকিয়া সফর শুরু করেছেন। ছয় দিনের এই ইউরোপ সফরে তিনি দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং জি৭ শীর্ষ সম্মেলনে অংশ নেবেন। খবর আনাদোলু এজেন্সির। 

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সফরের প্রথম পর্বে প্রধানমন্ত্রী মোদি রোববার ফ্রান্সের নিস শহরে ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। বৈঠকে ভারত-ফ্রান্স সম্পর্কের বিভিন্ন দিক পর্যালোচনা করা হবে এবং সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয় নিয়ে আলোচনা হবে।

সফরের দ্বিতীয় পর্বে ১৪ থেকে ১৬ জুন স্লোভাকিয়া সফর করবেন মোদি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ১৯৯৩ সালে স্বাধীনতা লাভের পর এই প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী স্লোভাকিয়া সফর করছেন। এ সফর দুই দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ককে নতুন মাত্রা দেবে বলে আশা করা হচ্ছে।

এছাড়া আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য জি৭ শীর্ষ সম্মেলনে অংশ নেবেন ভারতের প্রধানমন্ত্রী।

সফর শুরুর আগে এক বিবৃতিতে মোদি বলেন, ইউরোপ ও জি-৭-এর সঙ্গে ভারতের ক্রমবর্ধমান সম্পৃক্ততাকে আরও শক্তিশালী করবে এই সফর। একই সঙ্গে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে ভারতের অংশীদারত্বের পরিধি আরও বিস্তৃত করার প্রতিশ্রুতিও তুলে ধরবে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই সফরের মাধ্যমে ফ্রান্স, স্লোভাকিয়া এবং জি-৭ অংশীদারদের সঙ্গে ভারতের সহযোগিতা আরও গভীর হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow