ফ্রান্স সফরে ড. ইউনূস, বিমানবন্দরে পেলেন ভিআইপি প্রোটোকল
ফ্রান্সের রাজধানী প্যারিসের উদ্দেশে সকালে ঢাকা ত্যাগ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এসময় বিমানবন্দরে তিনি ভিআইপি মর্যাদা পেয়েছেন। বুধবার (২৭ মে) সকাল সোয়া ৭টায় টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। পথে তুরস্কের ইস্তাম্বুলে ট্রানজিট নিয়ে তিনি প্যারিসে পৌঁছাবেন বলে জানা গেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক (ইডি) গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ গণমাধ্যমকে জানান, সকালে ড. ইউনূস টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটে ইস্তাম্বুলের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। বিমানবন্দর সূত্র তার প্যারিসে যাওয়ার কথা নিশ্চিত করেছে। তবে তার এ সফরের উদ্দেশ্য বা নির্ধারিত কর্মসূচি সম্পর্কে বিস্তারিত কোন তথ্য জানা যায়নি।
ফ্রান্সের রাজধানী প্যারিসের উদ্দেশে সকালে ঢাকা ত্যাগ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এসময় বিমানবন্দরে তিনি ভিআইপি মর্যাদা পেয়েছেন।
বুধবার (২৭ মে) সকাল সোয়া ৭টায় টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। পথে তুরস্কের ইস্তাম্বুলে ট্রানজিট নিয়ে তিনি প্যারিসে পৌঁছাবেন বলে জানা গেছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক (ইডি) গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ গণমাধ্যমকে জানান, সকালে ড. ইউনূস টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটে ইস্তাম্বুলের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
বিমানবন্দর সূত্র তার প্যারিসে যাওয়ার কথা নিশ্চিত করেছে। তবে তার এ সফরের উদ্দেশ্য বা নির্ধারিত কর্মসূচি সম্পর্কে বিস্তারিত কোন তথ্য জানা যায়নি।
What's Your Reaction?