বইমেলাকে কেন্দ্র করে নাশকতার আশঙ্কা নেই : ডিএমপি
বইমেলাকে কেন্দ্র করে নাশকতার আশঙ্কা নেই বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলায় নিরাপত্তা উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মো. সরওয়ার। তিনি বলেন, এবার মব সৃষ্টি করে কোনো ধরনের বিশৃঙ্খলা করার সুযোগ নেই। বইমেলায় নিরাপত্তা নিশ্চিতে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক রাখতে কাজ করবে আইনশৃঙ্খলা বাহিনী। অতিরিক্ত পুলিশ কমিশনার জানান, বইমেলার ভেতরে ও বাইরে পর্যাপ্ত পুলিশ সাদাপোশাকে ও ইউনিফর্মে দায়িত্বে নিয়োজিত থাকবে। তিন শতাধিক সিসিটিভি ক্যামেরার মাধ্যমে মেলার ভেতরে ও চারপাশ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে। নিশ্ছিদ্র নিরাপত্তা প্রদানে থাকবে ওয়াচ টাওয়ার ও ফায়ার টেন্ডার। এ ছাড়া থাকছে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন বই যেন মেলায় না আসে, সেদিকে নজর রাখা হবে বলেও জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মো. সরওয়ার।
বইমেলাকে কেন্দ্র করে নাশকতার আশঙ্কা নেই বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলায় নিরাপত্তা উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মো. সরওয়ার।
তিনি বলেন, এবার মব সৃষ্টি করে কোনো ধরনের বিশৃঙ্খলা করার সুযোগ নেই। বইমেলায় নিরাপত্তা নিশ্চিতে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক রাখতে কাজ করবে আইনশৃঙ্খলা বাহিনী।
অতিরিক্ত পুলিশ কমিশনার জানান, বইমেলার ভেতরে ও বাইরে পর্যাপ্ত পুলিশ সাদাপোশাকে ও ইউনিফর্মে দায়িত্বে নিয়োজিত থাকবে। তিন শতাধিক সিসিটিভি ক্যামেরার মাধ্যমে মেলার ভেতরে ও চারপাশ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে। নিশ্ছিদ্র নিরাপত্তা প্রদানে থাকবে ওয়াচ টাওয়ার ও ফায়ার টেন্ডার। এ ছাড়া থাকছে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা।
ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন বই যেন মেলায় না আসে, সেদিকে নজর রাখা হবে বলেও জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মো. সরওয়ার।
What's Your Reaction?